রেজাউল করিম
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার
শেরপুরে ঝিনাইগাতীতে নির্বাচনি সহিংসতায় নিহত জামায়াত নেতা রেজাউল করিম হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে তাকে ঝিনাইগাতী বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মাহমুদুল হাসান রুবেল (২৮) ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক।
এদিকে, রুবেলকে গ্রেপ্তারের ঘটনায় গতকাল (সোমবার) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুন অর-রশীদ মামুন ও সদস্যসচিব নিয়ামুল হাসান আনন্দ। বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী দায়েরকৃত মিথ্যা ও বানোয়ট মামলা প্রত্যাহারসহ অবিলম্বে গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক দল নেতা রুবেলের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তারা।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বপ্রাপ্ত দ্বিতীয় কর্মকর্তা মো. আবুল হাশিম স্বেচ্ছাসেবক দলের নেতা রুবেলকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রুবেল জামায়াত নেতা রেজাউল হত্যা মামলার একজন এজাহারভুক্ত আসামি। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তাকে আাদলতে সোপর্দ করা হবে।
এদিকে, উচ্চ আদালত থেকে গতকাল (সোমবার) রেজাউল হত্যা মামলার প্রধান আসামি বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল সহ ৪০ আসামির ৬ সপ্তাহের আগাম জামিনের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী নিহতের স্ত্রী মারজিয়া ও জেলা জামায়াত নেতারা।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আসামিদের হাইকোর্টে আগাম জামিনের প্রতিবাদ জানিয়ে বাদী মারজিয়া কান্নাজড়িত কন্ঠে বলেছেন, রেজাউল হত্যাকাণ্ডে পরিবার ও এলাকাবাসী এখনো গভীর শোকের মধ্যে রয়েছে। অথচ হত্যার সঙ্গে সরাসরি জড়িত আসামিদের হাইকোর্ট থেকে আগাম জামিন দেওয়া হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক। তিনি অ্যাটর্নি জেনারেলের কাছে অবিলম্বে উচ্চ আদালতে আপিল করে জামিন বাতিলের দাবি জানান।
এ সময় জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান বলেছেন, আগাম জামিনে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। পাশাপাশি আসন্ন নির্বাচনে জামিনে থাকা এসব আসামি ভোটে প্রভাব বিস্তার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। সংবাদ সম্মেলনকালে বাদী মারজিয়ার পাশে বসা ছিলেন নিহত রেজাউলের বাবা মাওলানা আব্দুল আজিজ, ছেলে-মেয়েসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ঝিনাইগাতী উপজেলার মিনি স্টেডিয়ামে ২৮ জানুয়ারি প্রশাসনের উদ্যোগে আয়োজিত নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জামায়াত নেতা রেজাউল করিম মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী মারজিয়া বাদী হয়ে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল সহ ২৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০০/৫০০ জনকে আসামি করে শনিবার ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
১২২ দিন আগে
পর্দা নামলো সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের হলরুমে শেষ দিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
এতে সভাপতিত্ব করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ড. মনোরঞ্জন ঘোষাল। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি ও উৎসব চেয়ারম্যান সালমা ডলি, উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ। উৎসবে বাংলাদেশ বিভাগে ‘আগামীকাল’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান জাকিয়া বারী মম। সেরা অভিনেতার পুরস্কার পান শান্ত খান, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’সিনেমায় জন্য।
উৎসবে আজীবন সম্মাননা দেয়া হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ড.মনোরঞ্জন ঘোষালকে। চরিত্র অভিনেতা হিসেবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ এবং ‘আগস্ট ১৯৭৫’ সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতি সরুপ সেরা অভিনেতা (চরিত্র) সম্মাননা দেয়া হয় অভিনেতা জয়ন্ত চট্টোপ্যাধ্যায়কে।
উৎসবের সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হয়েছে মনজুরুল ইমরান পরিচালিত ‘মাই চাইল্ডহুড’। সেরা ডকুমেন্টারি হয়েছে সুমন দেলোয়ার পরিচালিত ‘জল গরিলা ৭১’ এবং সেরা মোবাইল ফিল্ম হয়েছে রুপান্তি দাস ও অনিক দাস পরিচালিত ‘আফটারটেস্ট’।
আরও পড়ুন: আবারও শুরু হলো শুদ্ধসঙ্গীত উৎসব
এশিয়ান বিভাগে সেরা চলচ্চিত্রর পুরস্কার পেয়েছে ইয়াশপাল শর্মা পরিচালিত ‘রাজালক্ষমী’ চলচ্চিত্র।
এছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং প্রযোজকসমিতিকে স্বাধীনতার সম্মাননা জানানো হয়।
বিদেশি অতিথি উৎসবে অংশগ্রহণ না করতে পারায় অন্যান্য পুরস্কার উৎসবের ওয়েব সাইটে প্রকাশ করা হবে এবং কুরিয়ারের মাধ্যমে বিজয়ীদের কাছে ট্রফি ও সনদ পাঠানো হবে বলে জানান উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ।
‘ফেস্টিভ্যাল প্রিমিয়ার’ হিসেবে মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনাল প্রযোজিত, অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামে।
আরও পড়ুন: করোনা আতঙ্কে ‘শান’এর মুক্তি পেছাল
মেয়ের মা-বাবা হলেন তিশা-ফারুকী
১৬১০ দিন আগে
মৎস্য সম্পদের উৎপাদন ব্যাহতকারীদের কোন ছাড় নয়: মন্ত্রী
দেশের মৎস্য সম্পদের উৎপাদন ব্যাহতকারীদের কোন ছাড় না দেয়ার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম।
১৮৫৬ দিন আগে
চসিক নির্বাচন: আ’লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১২
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিমের গণসংযোগ চলাকালে শনিবার আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।
১৯৬৫ দিন আগে
সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: মন্ত্রী রেজাউল
স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক শক্তির সব অপচেষ্টার বিরুদ্ধে যে কোনো মূল্যে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
২০০৪ দিন আগে
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয়জনসহ নিহত ৭
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মানিকগঞ্জ-দৌলতপুর সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শুক্রবার দুপুরে একই পরিবারের ছয়জনসহ মোট সাতজন নিহত হয়েছেন।
২০০৮ দিন আগে
দেশের স্বাভাবিক পরিস্থিতি রক্ষায় কাজ করার বিকল্প নেই: প্রাণিসম্পদমন্ত্রী
করোনাকালে দেশের স্বাভাবিক পরিস্থিতি রক্ষায় কাজ করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
২০১৩ দিন আগে
খুলনায় শিশু ধর্ষণের অপরাধ স্বীকার করে পুলিশ সদস্যের জবানবন্দি
খুলনার তেরখাদায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অপরাধ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার হওয়া এক পুলিশ সদস্য।
২০৮৮ দিন আগে