ছুটির তালিকা
মন্ত্রিসভায় ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা।
আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন ও নির্বাহী আদেশে ১৪ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে এই ২৯ দিনের মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত ছুটি পাওয়া যাবে ২২ দিন।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবিত ছুটির তালিকায় জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি রাখা হয়েছে। এর মধ্যে দুটি শুক্রবার ও দুটি শনিবার রয়েছে।
এছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন ছুটি রাখা হয়েছে। এর মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটি—একটি শুক্রবার ও দুটি শনিবারের সঙ্গে মিলে যাবে।
এছাড়া সরকারি কর্মচারীরা নিজ নিজ ধর্মীয় উৎসব উপলক্ষে বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।
অন্যদিকে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীরা বিজু, বৈসাবি বা এ ধরনের প্রধান সামাজিক উৎসব উদযাপনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি পাবেন।
১ দিন আগে
মন্ত্রিসভায় ২০২১ সালের ছুটির তালিকা অনুমোদন
সরকারের নির্বাহী আদেশে ২০২১ সালের ক্যালেন্ডার বছরের জন্য তৈরি করা ২২ দিনের ছুটির প্রস্তাবিত তালিকা সোমবার মন্ত্রিসভা অনুমোদন করেছে।
২১৯২ দিন আগে