মীরসরাই
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় এক নারী শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের জাহেদিয়া দাখিল মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত খাদিজা মাশমুম ওই মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সৃষ্টি হয় তীব্র যানজট।
পুলিশ জানায়, সকালে মহাসড়কের জাহেদিয়া মাদরাসার সামনে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে অটোরিকশাটি পুকুরে পড়ে যায়। এতে দুজন নিহত ও তিনজন আহত হয়। গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) নাদিম হায়দার বলেন, চট্টগ্রাম যাওয়ার পথে দুর্ঘটনার বিষয়টি দেখে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিয়েছি। দুজন নিহত হওয়ার খবর পেয়েছি। হাসপাতালে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
৭ দিন আগে
মীরসরাইয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদলকর্মী নিহত
চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গাজী তাহমিদ খান (২৫) নামের এক ছাত্রদলকর্মী নিহত হয়েছেন।
বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিন সন্ধ্যায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে আহত হন তাহমিদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাহমিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সদস্য ছিলেন। পরবর্তীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জোরারগঞ্জ থানার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। কিছুদিন আগে তিনি নিজ এলাকায় ছাত্রদলে যোগদান করেন।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর সদরের ট্রাফিক মোড়ে পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজির অনুসারী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে তাহমিদ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত একজন হাসপাতালে নেওয়ার পরে মারা গেছে বলে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব। তবে এখনো তার পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেনি।
৫৫ দিন আগে
মীরসরাইয়ে ঝরনার কূপে ডুবে দুই পর্যটকের মৃত্যু
চট্টগ্রামের মীরসরাইয়ে রূপসী ঝরনার কূপে ডুবে দুই পর্যটককের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে কূপ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই পর্যটকের মৃত্যু
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে তারা দুই পর্যটক ঝরনা দেখতে যান। পরে তারা পানিতে ডুবে নিখোঁজ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে মৃত দুই পর্যটকের নাম-পরিচয় জানা যায়নি।
মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঝরনার কূপে ডুবে যাওয়া পর্যটকদের উদ্ধারে অভিযান শুরু করে। দুপুর ১টার দিকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরিচয় জানা যায়নি।
এর আগে ২৭ সেপ্টেম্বর উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় ঝরনার ওপর থেকে পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়।
আরও পড়ুন: কক্সবাজারে হোটেলের সুইমিংপুলে ডুবে শিশু পর্যটকের মৃত্যু
কক্সবাজারে সমুদ্রে নেমে পর্যটকের মৃত্যু
৪৮৮ দিন আগে
চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় বিএনপি নেতার মৃত্যু
চট্টগ্রাম মীরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় কাভার্ডভ্যান চাপায় কামরুল আলম (৩৮) নামে বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশাচালকসহ নিহত ২
কামরুল উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের বিএনপির আহ্বায়ক এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কাজীর তালুক গ্রামের খোরশেদ আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোল মোগরা এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা এশিয়া পরিবহনের একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় কার্ভাডভ্যান ও বাস মহাসড়কের পাশের জমিতে উল্টে পড়ে যায়। এসময় কাভার্ডভ্যানের চাপায় সামনে থাকা বিএনপি নেতা কামরুল মারা যান।
কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর চালকরা পালিয়ে গেছে। লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। বাসের যাত্রীরা তেমন আহত হয়নি।’
আরও পড়ুন: বগুড়ায় বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত
চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
৫৭২ দিন আগে
মীরসরাইয়ে যাত্রীবাহী বাসে লরির ধাক্কা, আহত ১৫
চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে লরির ধাক্কায় ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (২৬ জুন) দুপুর ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরণার রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরা পরিবহনের একটি বাসের পিছনে বিএসআরএমের মালবোঝাই লরি ধাক্কা দিলে বাসটি দুমড়ে মুচড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় লরিটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১৫ জন যাত্রী আহত হন। আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন স্থানীয় নিজামপুর কলেজের শিক্ষার্থী। তারা কলেজ শেষে বাড়ি ফিরছিলেন।
কুমিল্লা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এর আগে স্থানীয়রা হতাহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠিয়েছেন।
দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধারের জন্য রেকার আনা হচ্ছে বলে জানান পুলিশের উপপরিদর্শক।
আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক-হেলপার নিহত
সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু
৫৮৮ দিন আগে
মীরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
চট্টগ্রামের মীরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজধানীতে গাড়ির ধাক্কায় রিকশাচালকের মৃত্যু
নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, তার বয়স ৪০ থেকে ৪২ বছরের কাছাকাছি হতে পারে। তার পরনে লাল হলুদ রঙের শাড়ি, হাতে শাঁখা ও পায়ে বাটা ব্র্যান্ডের স্যান্ডেল রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে উপজেলার বারইয়ারহাট বাজারে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার বলেন, বারইয়ারহাট বাজারের রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক সনাতন ধর্মাবলম্বী নারী নিহত হয়েছেন। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। গাড়িটি শনাক্ত করতে আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি।
আরও পড়ুন: রামপুরায় গাড়ির ধাক্কায় বাইকারের মৃত্যু
সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় নিহত ১
৬৫৪ দিন আগে
চট্টগ্রামে ট্রাক-কার্ভাডভ্যানের সংঘর্ষে নিহত ২
চট্টগ্রামের মীরসরাইয়ে মালবাহী ট্রাক ও কার্ভাডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রবিবার (২৪ মার্চ) সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামুখী লেনে নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাভার্ডভ্যান চালক আব্দুর রহিম (৪৭) ও কাভার্ডভ্যানের মালিক মাসুম বিল্ল্যাহ (৪২)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে দ্রুত গতির একটি মিনি কার্ভাডভ্যান মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে কার্ভার্ডভ্যানটি সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে কাভার্ডভ্যানে থাকা চালক ও মালিক ঘটনাস্থলে নিহত হন।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
কুমিরা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, মহাসড়কের নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় চট্টগ্রামমুখী লেনে মালবাহী ট্রাকের পেছনে মিনি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি ও নিহত ব্যক্তিদের লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এ ঘটনায় ঘটতে পারে। মালবাহী ট্রাকটি ধীরগতিতে ছিল বলেও জানান এসআই।
আরও পড়ুন: মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, পুলিশ সদস্যসহ ৮ জন নিখোঁজ
৬৮২ দিন আগে
মীরসরাইয়ে দায়িত্বরত পুলিশ সদস্যের মৃত্যু
চট্টগ্রামের মীরসরাইয়ে দায়িত্ব পালনকালে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সেলিম মিয়ার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সেলিম বুকে ব্যথা অনুভব করার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে মৃত্যু হয়।
এএসআই সেলিম চাঁদপুরের মতলব থানার ঠাকুরপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
আরও পড়ুন: সিলেটে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু
মো. সেলিম মিয়া ২০০৮ সালের ২৭ ডিসেম্বর পুলিশে নিয়োগ পান। ২০১৬ সালের ১১ নভেম্বর এএসআই পদে পদোন্নতি পান।
তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর জোরারগঞ্জ থানায় যোগদান করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন জানান, বৃহস্পতিবার রাতে বারইয়ারহাট বাজারে দায়িত্ব পালনকালে এএসআই সেলিম অসুস্থতাবোধ করলে প্রথমে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে পুকুরে ডুবে ট্রাক চালকের সহকারীর মৃত্যু
ইজতেমা প্রাঙ্গণে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু
৭৩৩ দিন আগে
মীরসরাইয়ে ছাত্রলীগ কর্মী খুন
চট্টগ্রামের মীরসরাইয়ে এক ছাত্রলীগ কর্মীকে হত্যা করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের নতুন রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল রাজা (২২) ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাদিমুছা এলাকার আলি রাজা ভূঁইয়া বাড়ির বাসিন্দা। দুর্বৃত্তরা ছুরি দিয়ে জুয়েলের পায়ের রগ কেটে দেয় বলে জানা যায়।
মীরসরাই থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, মিঠানালা ইউনিয়নে একটি হত্যাকাণ্ডের খবর পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্যারসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
আরও পড়ুন: জৈন্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী খুন
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফাহিম জামাল বলেন, ‘হাসপাতালে আসার আগে জুয়েলের মৃত্যু হয়। পায়ের রগ কেটে দেওয়ার কারণে অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’
আরও পড়ুন: চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন
৭৯৭ দিন আগে
চট্টগ্রামে লরিচাপায় ৩ শ্রমিক নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩ শ্রমিক নিহত এবং একজন আহত হয়েছেন।
আজ শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার তালবাড়িয়া বিসিক সড়কে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জনকে চাপা দিলে ৩ জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- মো. আলমগীর প্রকাশ আলম (৪৫), মো. শফিকুল ইসলাম (৪২) ও মাসুদ মিয়া (৩৫)। আহত অজ্ঞাত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম লেনের পূর্বপাশ হয়ে স্থাপন হচ্ছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পাইপলাইন। এখানে কাজ করার সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের ৪ শ্রমিক সড়কের পাশ দিয়ে হেটে কাজে যাচ্ছিলেন।
এ সময় দ্রুতগতির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে লরির চাপায় ৪ জন আহত হন। তাদের উদ্ধার করে মীরসরাই স্বাস্থকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। গুরতর আহত একজনকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মীরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার বলেন, ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে মীরসরাই সদর এলাকা থেকে লরিটি আটক করা হয়েছে। এ সময় লরির চালক ও সহকারী পালিয়ে যায়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মিধিলি: চট্টগ্রামে শিশুসহ নিহত ২
চট্টগ্রামে দু’টি বাস ও টিসিবি’র ট্রাকে আগুন
৮০২ দিন আগে