পিকআপ
সিলেটে সড়ক দুর্ঘটনা: নিহত ৮ জনের পরিচয় শনাক্ত, চালক ছিলেন ‘ঘুমাচ্ছন্ন’
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত ৮ জনের পরিচয় পাওয়া গেছে। সেই সঙ্গে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে প্রাথমিক ধারণার কথা জানিয়েছে পুলিশ।
রবিবার (৩ মে) সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, অন্যান্য দিনের মতো আজ (রবিবার) ভোরে নগরীর আম্বরখানা এলাকা থেকে ২০ থেকে ২২ জন নির্মাণ শ্রমিক একটি পিকআপে করে লালাবাজারের উদ্দেশে রওনা দেন। সেখানে একটি নির্মাণাধীন ভবনে ঢালাই কাজ করার কথা ছিল তাদের। পিকআপে নির্মাণকাজে ব্যবহৃত ধাতব মিক্সার মেশিনও ছিল তাদের সঙ্গে।
পিকআপটি দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন শ্রমিক নিহত হন। নিহতদের মধ্যে দুজন নারীও ছিলেন।
আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা দাঁড়ায় ৮ জনে।
নিহতরা হলেন— সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত ফখরুল আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার সেঁততি গ্রামের বসির মিয়ার মেয়ে মোছা. মুন্নি (২৬), ভাটিপাড়া নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫), ধর্মপাশা উপজেলার সরিবা গ্রামের ইদ্রিস মিয়ার স্ত্রী নার্গিস (৪৫), বিশ্বম্ভরপুর উপজেলার আজির উদ্দিন (৪০) ও আমিরউদ্দিন (৩৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা এলাকার সুরত আলীর ছেলে মো. বদরুল জামান (৪০) এবং একই উপজেলার শিবপুর গ্রামের কুটির বিশ্বাসের ছেলে পাণ্ডব বিশ্বাস (২০)।
৩ দিন আগে
সিদ্ধেশ্বরীতে পিকআপের ধাক্কায় প্রাইভেটকারচালক নিহত
রাজধানীর রমনা থানাধীন সিদ্ধেশ্বরী এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় হারুন অর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একটি প্রাইভেটকারের চালক ছিলেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরী এলাকার মনোয়ার হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
গতকাল (বৃহস্পতিবার) রাতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হারুনের বাড়ি কিশোরগঞ্জ সদরের পাটকা কাঠালিয়া এলাকায়। তার বাবার নাম তমিজ উদ্দিন। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় বসবাস করতেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা প্রাইভেটকারের মালিক কাজী লুৎফর জানান, হারুন তার গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন। রাতের দিকে ডিউটি শেষে গাড়ি গ্যারেজে রেখে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় গ্যারেজের সামনে অন্যান্য চালকদের সঙ্গে কথা বলার সময় পিছন থেকে একটি পিকআপ ভ্যান এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
তিনি আরও জানান, প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ। সেইসঙ্গে এর চালককে হেফাজতে নেওয়া হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
১২ দিন আগে
কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩
কুষ্টিয়ায় ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে পিকআপের চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নড়াইল জেলা সদর উপজেলার বাঙালিপাড়া এলাকার আব্দুল হকের ছেলে সিফায়েত (৩৫) ও সাধুখালী এলাকার বিমলের ছেলে বিকাশ (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, আজ সকালে ঘোড়া বহনকারী একটি পিকআপভ্যান নড়াইলের দিকে যাওয়ার পথে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিফায়েত নিহন হন। আহত অবস্থায় বিকাশকে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে।
দুর্ঘটনায় আহত পিকআপের চালক নাজমুল (৩৭) এবং দুই আরোহী তামিম (১৪) ও জিয়াকে (৪৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৮ দিন আগে
নাটোরে সড়ক দুর্ঘটনায় পিকআপচালক নিহত
নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় ডিমবাহী পিকআপ উল্টে গিয়ে খাদে পড়ে এর চালক রাহুল নিহত হন।
মঙ্গবার (১৪ এপ্রিল) সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় দুর্টনাটি ঘটে।
রাহুলের বাড়ি শেরপুর জেলার গৌরীপুর গ্রামে।
পুলিশ জানায়, শেরপুর থেকে একটি ডিমবোঝাই পিকআপ সাতক্ষীরা যাচ্ছিল। নাটোরের গড়মাটি এলাকা অতিক্রমকালে একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে পিকআপটির। ফলে এটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক রাহুল নিহত হন এবং সহকারী আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২১ দিন আগে
সুনামগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষ, পিকআপচালক নিহত, আহত ৮
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পিকআপ ভ্যানটির চালক ছিলেন। এ দুর্ঘটনায় বাসচালকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার ঘোড়ারগাঁও গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হোসেন যশোরের মনিরামপুর উপজেলার বেগারিতলা বাজার এলাকার বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী এনা পরিবহনের একটি বাস ঘোড়ারগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং এনা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ছোট খালে পড়ে যায়। এ সময় পিকআপের চালক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে গিয়ে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার কাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়।
দুর্ঘটনায় আহত ৮ জনের মধ্যে বাসের চালক ও পিকআপের সামনের আসনে থাকা এক যাত্রী গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে আসি। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা যশোর থেকে সুনামগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন।’
দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি সুমন কুমার চৌধুরী।
১০৯ দিন আগে
দিনাজপুরে পিকআপের চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত
দিনাজপুরের বিরামপুরে পিকআপের চাপায় হাসান নামে একজন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
রবিবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে পল্লবী মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান আলী (১৫) বিরামপুর পৌর শহরের লিচু বাগান চকপাড়া এলাকার মিলন ইসলামের ছেলে। আমানুল্লা বিদ্যা নিকেতন থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: নাটোরে ৭ ঘণ্টার ব্যবধানে দুটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির বলেন, ‘দুর্ঘটনার পর পিকআপসহ চালক পালিয়ে গেছে। এ ব্যপারে সড়ক আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন নিহতের পরিবার।’
৩৮১ দিন আগে
হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪, আহত ৫
হবিগঞ্জে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। এ সময় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনগরে ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের কারও পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
স্থানীয়রা জানান, বাসা বাড়ির মালামালসহ পিকআপটিতে অনুমান ১৬/১৭ জন যাত্রী ছিলেন। পিকআপটি রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনগরে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চারজন নিহত ও পাঁচজন আহত হন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন বলেন, ‘ট্রাক ও পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। লাশগলো উদ্ধার করে সদর হাসপাতালে রাখা হয়েছে।’
৩৮৩ দিন আগে
ফেনীতে কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপের সংঘর্ষে ৫ শ্রমিক নিহত
ফেনীর হাফেজিয়া মাদ্রাসা এলাকায় কাভার্ডভ্যানের সাথে পিকআপের সংঘর্ষে অন্তত ৫ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
মহিপাল হাইওয়ে মডেল থানার ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এছাড়াও আরও ১০ জনের মতো আহত হয়েছেন।
আরও পড়ুন: ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
জানা গেছে, পিকআপটিতে ২০ জনের মতো শ্রমিক ছিলেন। বিভিন্ন এলাকা থেকে এসে তারা ফেনীতে কাজ করছিলেন। আজ কাজ শেষ করে নিজেদের বাসার দিকে তারা ফিরছিলেন, তখনই এই দুর্ঘটনা ঘটেছে।
৪৪২ দিন আগে
টাঙ্গাইলে বাস-পিকআপের সংঘর্ষে নিহত ৪
টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক ও হেলপারসহ চারজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, জামালপুর ইসলামপুরের মোহাম্মদপুর গ্রামের রবিউল ইসলাম, একই গ্রামের শাহজাল সেক, পিকআপ চালক মহনগীরি গ্রামের সুজন মিয়া, হেলপার ইসলামপুর মহলগিরি গ্রামের আমজাদ হোসেন।
আরও পড়ুন: যশোরে বাস থেকে হেলপারের লাশ উদ্ধার
পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মধুপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপের চালক ও হেলপার নিহত এবং দুজন যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গাড়ি দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
মৌলভীবাজারে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রবাসীর মৃত্যু
৫৩২ দিন আগে
শেরপুরে অটোরিকশায় পিকআপের ধাক্কায় নিহত ৩
শেরপুরে সিএনজিচালিত অটোরিকশায় পিকআপের ধাক্কায় ভাই-বোনসহ তিনজন নিহত এবং মা-সন্তানসহ চারজন আহত হয়েছেন।
নকলা উপজেলার পাইশকা বাইপাস এলাকায় বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের সুবিনা বেগম (২০), তার ছোট ভাই শেরপুরের পলাশিয়া গ্রামের তাজেন মিয়া (১৫) এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তায়েরা বেগম (১০)।
আরও পড়ুন: মানিকগঞ্জে পিকআপের ধাক্কায় নিহত ২
আহতরা হলেন- তায়েরা বেগমের মা উম্মে সালমা (৪০), বোন তোবা বেগম (১৬) ও ভাই ছাবিদ (৩) এবং ফুলপুরের সাহাপুর গ্রামের আলাউদ্দিন (৪০)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, দুপুর ১২টার দিকে পাইশকা বাইপাস মোড়ে পিকআপ ও অটোরিকশার সামনাসামনি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তায়েবা ও তাজেন মারা যায়।
এরপর আহতদের উদ্ধার করে মমেক হাসপাতালে নেওয়ার পথে সুবিনা নামের ওই নারীর মৃত্যু হয় বলে জানান ওসি।
আরও পড়ুন: গাজীপুরে বিদ্যুতের খুঁটির সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক নিহত
গোবিন্দগঞ্জে ট্রাক ও পিকআপের সংর্ঘষে পিকআপ চালক নিহত
৫৩৮ দিন আগে