জেলা ম্যাজিস্ট্রেট
১১ জেলায় নতুন ডিসি
দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার (২৯ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জেলাগুলো হলো— রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।
নতুন ডিসিরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাতকে খুলনা, বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তার মাদারীপুর, সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক মো. আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহমেদ জিয়াউর রহমানকে চাঁদপুর, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি এম সরফরাজকে হবিগঞ্জ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়াকে নরসিংদী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায় মেহেরপুর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসচিব মুহ. রাশেদুল হক প্রধানকে লালমনিরহাট ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মো. সানিউল ফেরদৌসকে বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের নিজ নিজ জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং জেলা প্রশাসনকে এই আদেশের অনুলিপি প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে ১১ জেলার ডিসিদের প্রত্যাহার করে পরবর্তী প্রজ্ঞাপনের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
খুলনায় এপ্রিলে ২৯৯টি অপরাধ সংগঠিত
খুলনায় গত এপ্রিল মাসে ২৯৯টি অপরাধ সংগঠিত হয়েছে।
রবিবার খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মে মাসের সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষ থেকে এই সভা অনলাইনে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসকসহ ২২ স্বাস্থ্যকর্মী কোয়ারেন্টাইনে
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী সভার শুরুতে বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন।
সভায় জানানো হয়, খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত এপ্রিল মাসে ১৪৭টি মামলা দায়ের করা হয়েছে যার সংখ্যা বিগত মার্চ মাসে দায়ের হওয়া মামলা থেকে ১৬টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে এপ্রিল মাসে ১৫২টি মামলা হয়েছে যা বিগত মার্চ হতে ২৫টি কম।
আরও পড়ুন: করোনা উপেক্ষা করে খুলনায় জমজমাট ঈদ কেনাকাটা
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশিদ জানান, আসন্ন ঈদের সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সক্রিয় থাকবে। চিহ্নিত অপরাধীরা কোন অবস্থায় যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে পুলিশ বাহিনী সজাগ আছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফৌজদারি অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবে না।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আসন্ন ঈদের জামাত কোনভাবে উন্মুক্ত স্থানে আয়োজন করা যাবে না। ঈদের সময় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর নজরদারি বৃদ্ধি এবং মাদকের অপব্যবহার নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদেরকে অধিকতর সজাগ থাকতে হবে।
আরও পড়ুন: করোনা হাসপাতাল: খুলনায় আরও ২০টি আইসিইউ বেড সংযোজন হচ্ছে
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা অনলাইনে যুক্ত হন।
১৭৮৪ দিন আগে