ঝালকাঠি
ঝালকাঠিতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রিকশা-ভ্যানগাড়ি ঈদ উপহার
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়ায় দরিদ্র ও বেকার মানুষের মাঝে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও রিকশা ও ভ্যানগাড়ি ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টার বিশিষ্ট শিল্পপতি মো. আরিফ হোসেন রিকশা, ভ্যানগাড়িসহ অন্যান্য ঈদ উপহার বিতরণ করেন। এ সময় প্রায় তিন হাজার দরিদ্র নারী-পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গিসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সেইসঙ্গে চারজন দরিদ্রকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার বিতরণ করেন মো. আরিফ হোসেন।
তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রিকশা ও ভ্যানগাড়ি পেয়ে উপকারভোগীরা এখন নিজ উদ্যোগে আয়-রোজগারের পথ তৈরি করতে পারবেন।
উপকারভোরা জানান, দীর্ঘদিন ধরে তারা কর্মসংস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করছিলেন। এই সহায়তা তাদের নতুন করে বাঁচার আশা জাগিয়েছে এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে।
অনুষ্ঠানস্থলে সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
২ দিন আগে
ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন
ঝালকাঠিতে গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, ঝালকাঠি সদর উপজেলার গাবখান নদীর পাড়ে পুরাতন রাস্তার দুই পাশে প্রায় ৪ কিলোমিটার এলাকায় সম্প্রতি অনুমোদনের পর বন বিভাগ প্রায় ২ হাজার গাছ কাটতে শুরু করেছে। দরপত্রের মাধ্যমে ঠিকাদারদের কাছে ১ হাজার ৮১৫টি গাছের বিনিময় মূল্য ৬০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ঠিকাদাররা গত এক সপ্তাহে অতি মূল্যবান ১২০টি গাছ কেটে ফেলায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন ছাত্র ইউনিয়নের বক্তারা।
এ সময় তারা দ্রুত সময়ের মধ্যে গাছ কাটার কাজ বন্ধ করার দাবি জানান। মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঝালকাঠি জেলা আহ্বায়ক কাজী মো. আসিফ, সদস্য মো. ইরফান ও রাসেল বক্তব্য দেন।
জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকিরুল হক সরকার বলেন, পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙন রোধের কাজের কারণে গাছ কাটার নির্দেশ দিয়েছে। এই বিষয়ে জেলা প্রশাসকও অনুমতি দিয়েছেন।
৫ দিন আগে
ঝালকাঠিতে ‘দাঁড়িপাল্লা’র নির্বাচনি কার্যালয়সহ দলীয় দুই কর্মীর দোকানে আগুন
ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ও সদর উপজেলার বেসাইনখান এলাকায় দাঁড়িপাল্লার একটি নির্বাচনি কার্যালয় ও দুইজন জামায়াতের দুই কর্মীর দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নির্বাচনে বিরোধী পক্ষ এই নাশকতা করেছে বলে অভিযোগ করেছে জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে রাজাপুরের সাতুরিয়া এবং সদরের কীর্ত্তিপাশা ইউনিয়নে পৃথক স্থানে অগ্নিসংযোগ করা হয়।
ঝালকাঠি-১ আসনের জামায়াতের প্রার্থী ড. ফয়জুল হক অভিযোগ করেন, নির্বাচনের শেষ সময়ে, এই মুহূর্তে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই বিএনপি প্রার্থীর লোকজন এই অগ্নিসংযোগের করেছে যাতে করে সাধারণ ভোটাররা আতঙ্কিত শঙ্কিত হয়ে পড়েন।
জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান জানান, এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নিলে নির্বাচনের পরিবেশে ওপর প্রভাব পড়বে।
৪০ দিন আগে
ঝালকাঠিতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ঝালকাঠি শহরের খেয়াঘাট এলাকায় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে সুরাইয়া (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার (১৭ জুন) রাতে ঝালকাঠি পৌর শহরের ঘেয়াঘাট এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
সে নলছিটি উপজেলার বাড়ইকরণ গ্রামের সৌদি প্রবাসী মো. জাকির মেয়ে এবং ঝালকাঠি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের ছাত্রী। শহরের স্কুলে পড়ালেখার জন্য তার পরিবার ঝালকাঠি শহরের খেয়াঘাট এলাকায় বাসা ভাড়া করে থাকত।
পড়ুন: কারাগারে আত্মহত্যা করলেন সাবেক ইউপি চেয়ারম্যান সুজন
পরিবার জানায়, গতকাল সন্ধ্যায় এক সহপাঠী ছেলে বন্ধুকে বই দিতে গিয়ে মনোমালিন্য ও অপমানিত হয় সুরাইয়া। এরপর বাসায় ফিরে নানির কাছে আইসক্রিম খাওয়ার ইচ্ছা প্রকাশ করে। নানী বাইরে গেলে, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ‘ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
২৭৭ দিন আগে
ঝালকাঠিতে বজ্রপাতে গৃহবধূ নিহত
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউয়িনের জুরকাঠি এলাকায় বজ্রপাতে আসমা আক্তার নামে একজন গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসমা আক্তার ওই এলাকার ট্রাকচালক রুবেল মাঝির স্ত্রী ও দুই সন্তানের জননী।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, ‘বজ্রপাতে গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
৩২৭ দিন আগে
সুগন্ধা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
ঝালকাঠিতে সুগন্ধা নদী থেকে মিজান মুন্সি নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে শহরের কলেজ খেয়াঘাট এলাকার সুগন্ধা নদী তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মিজান মুন্সি শহরের পূর্বচাঁদকাঠী এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।
মিজানের পরিবারের সদস্যরা জানান, গতকাল (রবিবার) রাতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মিজান মুন্সি। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। আজ (সোমবার) সকালে কলেজ খেয়াঘাট নদীর তীর তার লাশ দেখতে পায় স্থানীয়রা। তারা পুলিশে খবর দিলে সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘সুগন্ধা নদী থেকে মিজান মুন্সি নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্ত জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
৩২৮ দিন আগে
নলছিটিতে একই গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
ঝালকাঠির নলছিটিতে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার(৬ এপ্রিল) সকালে উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর এলাকায় বাড়ির পেছনের একটি রেইন্ট্রি গাছ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, রায়াপুর গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী রুবি বেগম (৫০) ও ছেলে আসাদ (৩৫) খুলনা বসবাস করত। ঈদে তাঁরা নলছিটি গ্রামের বাড়িতে আসেন। রবিবার সকালে মা ছেলের লাশ বড়ির পেছনের একটি রেইন্ট্রি গাছে একই রশিতে ঝুলছিল।
আরও পড়ুন: পদ্মায় ঘুরতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
আজ সকালে প্রতিবেশীর কাছে থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। দুজনের লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মা ও ছেলে দুজনেই আত্মহত্যা করেছেন। কিন্তু মৃত্যুর এখনো সঠিক কারণ জানা যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মা ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
৩৫০ দিন আগে
ঝালকাঠিতে নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা
ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে আবুল বাসার নামে এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার দক্ষিণ সাউথপুর এলাকায় এ ঘটনা ঘটে। আবুল বাসার মৃত তানজের আলীর ছেলে৷
আরও পড়ুন: শরীয়তপুর ঘুমন্ত ভগ্নিপতিকে হত্যার অভিযোগ শ্যালকের বিরুদ্ধে
স্থানীয়রা জানায়, পূর্ব শক্রুতার জেরে দক্ষিণ সাউথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় নাজমুল হাসান ধারালো অস্ত্র দিয়ে আবুল বাসারের শরীরে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৪১২ দিন আগে
ঝালকাঠিতে হাসপাতালের ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধার
ঝালকাঠি সদর হাসপাতালে রান্না ঘরের সামনে ওয়ার্ডের পাশের ড্রেন থেকে ৭ থেকে ৮ মাস বয়সি এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর দিকে পরিত্যক্ত একটি ড্রেনের মধ্যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নবজাতকের লাশটি উদ্ধার করা হয়।
নার্সদের ধারণা, কে বা কারা ২ থেকে ১ দিন আগে হাসপাতালের রান্না ঘরের সামনে ওয়ার্ডের পাশের ড্রেনে লাশটি ফেলে রেখে গেছেন।
আরও পড়ুন: পাবনায় চরমপন্থি দলের সাবেক নেতাকে গলাকেটে হত্যা
হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. শামিম আহমেদ বলেন, ঝালকাঠি থানায় বিষয়টি জানালে পুলিশ এসে দুপুরে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মেহেদী হাসান সানী বলেন, ‘এই শিশুর জন্ম আমাদের এই সদর হাসপাতালে হয়নি। সদর হাসপাতাল অরক্ষিত থাকায় বাহির থেকে কে বা কারা ড্রেনে লাশটি রেখে গেছেন।’
এ ব্যাপারে ঝালকাঠি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: তৃতীয় দিনের ধর্মঘটে বেনাপোলে বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
৪৮১ দিন আগে
ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহ্ফুজ হোসেন মোল্লা নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের মোল্লারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাহফুজ ওই এলাকার লিয়াকত হোসেন মোল্লার ছেলে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
স্থানীয়রা জানান, মাহফুজ বুধবার সকালে মোল্লার হাট বাজার এলাকার আউয়াল মোল্লার একটি পুকুরে বৈদ্যুতিক মোটর লাগিয়ে পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
৪৮৭ দিন আগে