সেনাবাহিনীর অভিযান
রাজশাহীতে অস্ত্রসহ দুই জন আটক
রাজশাহীর বাগমারা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ‘সিক্স স্টার গ্রুপের’ দুই সদস্যকে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি সেট ও একটি রাইফেল উদ্ধার করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাহেরপুর পৌরসভার মথুরাপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন মথুরাপুর এলাকার বাসিন্দা আবদুল হালিম (২৯) ও আবু বাশার (২৭)।
পুলিশ জানায়, সেনাবাহিনীর বাগমারা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর আসিফ রায়হানের নেতৃত্বে একটি দল ভোরে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় নিজ নিজ বসতবাড়ি থেকে হালিম ও বাশারকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি সেট এবং একটি রাইফেল উদ্ধার করা হয়। পরে সেনাবাহিনী আটক দুজনকে বাগমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর তাহেরপুর এলাকায় ‘সিক্স স্টার গ্রুপের’ আত্মপ্রকাশ ঘটে। তারা ওয়াকিটকি ব্যবহার করে এলাকায় চলাচল ও প্রভাব বিস্তার করত। পুকুর খননসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণের পাশাপাশি নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সেনাবাহিনীর অভিযানের শেষ পর্যায়ে পুলিশ সহযোগিতা করেছে। গতকাল (শুক্রবার) সকালে আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ ও অপরাধের তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাদের।
১১ দিন আগে
রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
রাঙ্গামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযানে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় একে ৪৭ ও রাইফেলসহ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোর ৫টা বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের মাচালং নরেন্দ্র কারবারি পাড়ায় সেনাবাহিনী ও ইউপিডিএফের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে।
এসময় তল্লাশি চালিয়ে, একটি একে-৪৭ রাইফেল, ৩টি রাইফেল, ১টি এলজি, শতাধিক গোলাবারুদ, বেশ কয়েকটি ওয়াকিটকি, স্পাই ক্যামেরাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।
পড়ুন: ৫ আগষ্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র: নাহিদ ইসলাম
আইএসপিআর জানায়, রাঙ্গামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযানকালে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। অভিযান এখনো চলমান রয়েছে। এসময় একে-৪৭সহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
তবে অস্ত্র উদ্ধারের বিষয়ে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অস্ত্র উদ্ধারের ঘটনাটি অস্বীকার করেছেন।
১৯০ দিন আগে
সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে ৭০ বিঘা গাজার খেত ধ্বংস
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার দুর্গম ধইল্যা কমলচরণ কার্বারী পাড়ায় বৃহস্পতিবার বিস্তৃত জমিতে গাজা খেতের সন্ধান পেয়ে পরে তা ধ্বংস করেছে সেনাবাহিনীর মহালছড়ি জোন।
২২২৫ দিন আগে