কামড়
যশোরের শার্শায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ১১০ জন আহত
যশোরের শার্শা ও বেনাপোলে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে। গত এক সপ্তাহে কুকুরের কামড়ে নারী-পুরুষসহ ১১০ জন আহত হয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কুকুরের কামড়ে আহত এসব মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, গত আগস্ট মাসে শার্শা ও বেনাপোলে কুকুরের কামড়ে মোট ৪৮৩ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। চলতি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আরও ১১০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত আগস্ট ও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মোট ৫৯৩ জন কুকুরের কামড়ে আহত হয়েছেন।
আহতদের মধ্যে বেনাপোল পোর্ট থানার আমড়াখালী গ্রামের সেলিম রেজার ছেলে সোহান হোসেন (২৯), আকবার আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৫), মোরশেদ আলী (৫২), মহিউদ্দিন (৫৫), আবুল খায়েরের ছেলে কবির হোসেন (৩৫), আমির হোসেনের স্ত্রী আছিয়া খাতুন (৩৫), সিরাজের স্ত্রী বাছিরুন নেছা (৪৫), কাগমারী গ্রামের আরোয়া হোসেনের স্ত্রী আনোয়ারা খাতুন (৪৫) এবং শার্শার আব্দুল বাকী (১৮), সাইমুন (২৫) রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌফিক পারভেজ বলেন, আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ সময় কুকুরের কামড় থেকে সতর্ক থাকার পাশাপাশি কেউ আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার আহ্বান জানান তিনি।
আমড়াখালী গ্রামের মোরশেদ আলী বলেন, গত ১ সেপ্টেম্বর সকালে একদল কুকুর সংঘবদ্ধভাবে আমড়াখালীর রেললাইন পার হয়ে গ্রামে ঢুকে পড়ে। এরপর কুকুরগুলো আচমকা মানুষকে কামড়াতে শুরু করে। সামনে যাকে পেয়েছে, তার ওপরই আক্রমণ চালিয়েছে তারা।
তিনি বলেন, প্রায় এক ঘণ্টার ব্যবধানে কুকুরের দলটি ২০ জনকে কামড়ে জখম করে। পরে আহতরা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
মোরশেদ আলী বলেন, কুকুরের ভয়ে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। ভয়ে অনেকে বাড়ি থেকে বের হচ্ছেন না। এমনকি সন্তানদেরও স্কুলে পাঠাতে পারছেন না। এ পরিস্থিতিতে কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শার্শা উপজেলা প্রশাসন ও বেনাপোল পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
শার্শা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা বলেন, বেওয়ারিশ কুকুরের উপদ্রব সাধারণ মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কুকুরের কামড় অত্যন্ত বিপজ্জনক। জলাতঙ্ক রোগ হলে মৃত্যু অনিবার্য।
তিনি বলেন, কুকুর কামড়ালে আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। পাশাপাশি বাড়ির পোষা প্রাণীকেও অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দেন তিনি।
১১ দিন আগে
চাঁদপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু
চাঁদপুরে শিলপাটার (মশলা বাটার যন্ত্র) নিচে গর্তে লুকিয়ে থাকা বিষধর সাপের কামড়ে শিল্পী বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) হাজীগঞ্জ হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামে এই ঘটনা ঘটে
শিল্পী বেগম ওই বাড়ির আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি ২ সন্তানের জননী ছিলেন।
আরও পড়ুন: পোষা সাপের কামড়েই সাপুড়ের মৃত্যু
স্থানীয়রা জানান, শিল্পী রান্নাঘরে বিছানো শিলপাটাতে রসুন বাটাকালে শিলপাটার নিচের গর্তে লুকিয়ে থাকা বিষধর সাপ তাকে কামড় দেয়। এরপর তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাকে কুমিল্লায় রেফার করা হয়। কুমিল্লা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন লিটু সাপের কামড়ে নারীর মৃত্যুর বিষয়টি ইউএনবিকে নিশ্চিত করেন।
৫১২ দিন আগে
পোষা সাপের কামড়েই সাপুড়ের মৃত্যু
দিনাজপুরের খানসামা উপজেলায় পোষা সাপের কামড়ে প্রাণ হারিয়েছেন শাকিল ইসলাম (৩১) নামের এক সাপুড়ে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দিকে এই ঘটনা ঘটে।
শাকিল খানসামার খামারপাড়া ইউনিয়নের মেম্বার পাড়ার বাসিন্দা। তিনি সাপুড়ে ছিলেন। বিষধর সাপ ধরে বাড়িতে লালন পালন করতেন তিনি। সাপ নিয়ে খেলাও দেখাতেন।
স্থানীয়রা জানান, শাকিল একজন সাপুড়ে ছিলেন। তিনি বিভিন্ন ধরনের সাপ সংগ্রহ করে খেলাও দেখাতেন। তিনি একটি গোখরা সাপ ধরে বাড়িতে নিয়ে আসেন। মঙ্গলবার দুপুরে পোষা সেই সাপটি তাকে কামড় দেয়। প্রথমে বিষয়টি কাউকে জানাননি শাকিল, বরং নিজেই সাপের বিষ নামানোর ব্যর্থ চেষ্টা চালাতে থাকেন। অবস্থা সংকটাপন্ন হলে সন্ধ্যায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
আরও পড়ুন: খুলনায় ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার
তবে মৃত্যুর পর শুরু হয় আরেক ধরণের ঘটনা। পরিবারের সদস্যরা বিশ্বাস করছিলেন, শাকিলের প্রাণ ফিরে আসতে পারে। তাই হাসপাতাল থেকে বাড়িতে এনে রাতে আবারও ওঝা দিয়ে ঝাড়ফুক শুরু করে স্বজনরা। বিষয়টি দেখতে আশপাশের লোকজন ভিড় জমায়।
কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থতা স্বীকার করে স্থান ত্যাগ করে ওঝারা। আজ (বুধবার) সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
৫১৪ দিন আগে
ভীমরুলের কামড়ে বাবা-মেয়ের পর এবার ছেলের মৃত্যু
ময়মনসিংহের ধোবাউড়ায় ভীমরুলের কামড়ে বাবা আবুল কাশেম ও মেয়ে লাবিবা আক্তারের মৃত্যুর পর এবার ছেলে সিফাত উল্লাহও মারা গেছে।
শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫ বছর বয়সি সিফাতের মৃত্যু হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে ভিমরুলের কামড়ে বাবা ও মেয়ের মৃত্যু
এর আগে শনিবার (১২ অক্টোবর) বেলা ১টার দিকে আবুল কাশেম (৫৫) মারা যান। মেয়ে লাবিবার (৮) মৃত্যু হয় দুপুর ৩টার দিকে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ধোবাউড়ায় বন্যা হওয়ায় শনিবার দুপুরে দুধনই বাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম মেয়ে লাবিবা ও ছেলে সিফাতকে নিয়ে নৌকা দিয়ে বাঁশ ঝাড়ের নিচ দিয়ে বাজারে যাচ্ছিলেন। এসময় বাঁশঝাড়ে বাসা বাঁধা তাদের ওপর আক্রমণ করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার আবুল কাশেম ও তার দুই সন্তানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: ফরিদপুরে মদ্যপানে ২ কলেজছাত্রীর মৃত্যু
জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু
৭০৬ দিন আগে
তালায় সাপের কামড়ে নারীর মৃত্যু
সাতক্ষীরার তালা উপজেলায় সাপের কামড়ে আছিয়া বেগম (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (৩০ জুন) রাত ৮টার দিকে উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: দিনাজপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু
আছিয়া বেগম রায়পুর গ্রামের নান্টু গাজীর স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য শিরিনা খাতুন বলেন, আছিয়া বেগম নামের ওই নারী গোয়ালঘর পরিষ্কার করছিলেন। এ সময় তাকে সাপ কামড় দেয়। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার নিচ্ছিলেন, পথেই তার মৃত্যু হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বর্ষা-বন্যায় বসতবাড়িতে সাপের উপদ্রব মোকাবিলা করবেন যেভাবে
৮১০ দিন আগে
মানিকগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু
মানিকগঞ্জের হরিরামপুরে বিষধর সাপের কামড়ে দেড় বছর বয়সী স্বপ্নময় নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ জুন) সকালে উপজেলার গালা ইউনিয়নের কালই (মনিঋষি পাড়ায়) গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর
নিহত স্বপ্নময় কালই গ্রামের ভবতোষের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সে সোমবার বাড়ির পাশে খেলছিল। এ সময় একটি সাপ শিশুটিকে কামড় দেয়। তখন তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে আসে। পরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: যশোরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
৮২৪ দিন আগে
নবীনগরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
মৃত সোনিয়া ওই এলাকার মজনু খানের মেয়ে। সোনিয়া বিটঘর উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির ছাত্রী।
আরও পড়ুন: কেশবপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু
সোনিয়ার বাবা মজনু মিয়া জানান, তার মেয়ে সোনিয়া রাতে হাতে মেহেদী দিচ্ছিল। এসময় সোফায় বসা অবস্থায় একটি বিষধর সাপ তার বাম পায়ে কামড় দেয়। এরপর সোনিয়া অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তারা সোনিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুজ্জামান হিমেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোনিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের লোকেরা। সোনিয়ার পায়ে সাপের কামড়ের চিহ্ন ছিল। বিষধর সাপের কামড়েই সোনিয়ার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
কুষ্টিয়ায় সাপের কামড়ে ঘুমন্ত মা-মেয়ের মৃত্যু
১০৯৮ দিন আগে
কেশবপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু
যশোরের কেশবপুর উপজেলায় সাপের কামড়ে বাবলু সরদার (৩৪) নামের এক চপ বিক্রেতার মৃত্যু হয়েছে।
শনিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার কোমরপোল ঋষিপাড়ার মাঠে কলার মোচা কাটতে গেলে তাকে সাপ কামড় দেয়।
নিহত বাবলু সরদার উপজেলার কোমরপোল গ্রামের মৃত শাহাদাৎ হোসেনের ছেলে। তিনি স্থানীয় বকুলতলা বাজারে কলার মোচার তৈরি চপ বিক্রি করতেন।
এলাকাবাসী জানায়, শনিবার দুপুরের দিকে উপজেলার কোমরপোল ঋষিপাড়ার মাঠের একটি ঘের পার থেকে বাবলু সরদার কলার মোচা কাটতে গিয়েছিলেন। এ সময় তার পায়ে বিষধর সাপ কামড় দিলে শরীরে যন্ত্রণা শুরু হয়। মাঠের পাশের রাস্তায় এসে স্থানীয়দের বিষয়টি বললে তারা তাকে বাড়ি নিয়ে আসেন। পরে পরিবারের লোকজন সাপের বিষ নামাতে তাকে ওঝার কাছে নিয়ে যান। ওঝা দীর্ঘ সময় ঝাঁড়ফুক দিয়ে বিষ নামাতে ব্যর্থ হয়ে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর সেখানে তার অবস্থার আরও অবনতি হলে খুলনা নেয়ার পথে তিনি মারা যান।
১১৩৩ দিন আগে
মাগুরায় সাপের কামড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু
মাগুরায় ঘুমের মধ্যে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার কাশিনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে।
হুসাইন আলী নামের ৫ বছরের ওই শিশুর বাবা গাড়ি চালক দুলাল হোসেন।
আরও পড়ুন: সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
মাগুরার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, তার অফিসের গাড়ি চালক দুলাল হোসেনের নাবালক পুত্র হুসাইন আলী শুক্রবার রাতে ঘুমিয়ে ছিল। গভীর রাতে তাকে বিষধর সাপ কামড় দিলে জ্বালা-যন্ত্রণা শুরু হয়। ঐ রাতেই তাকে মাগুরা হাসপাতালে ভর্তি করা হলে কিছু সময় পরে সে মারা য়ায়।
তিনি আরও জানান, বর্ষা মৌশুমে মাগুরার সর্বত্র সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সাধারণ জনগণকে সতর্ক থাকার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: পাবনায় ‘অবৈধ বালুর স্তুপে’ চাপা পড়ে ২ শিশুর মৃত্যু
বাঁশখালীতে অতি বৃষ্টিতে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু
১১৩৪ দিন আগে
ঝিনাইদহে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৩৫
ঝিনাইদহের কালীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ৩৫ জন আহত হয়েছেন। সোমবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার রায়গ্রাম ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন এলাকার মানুষকে কুকুরে কামড়ে জখম করে।
জানা যায়, কুকুরের কামড়ে আহত ১৭ জন কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে 'ভুল চিকিৎসায়' শিশু মৃত্যুর অভিযোগ
স্থানীয়রা জানায়, সকালে রায়গ্রামে সাদা রঙের একটি পাগলা কুকুর পথচারী, দোকানি, স্কুলছাত্রী ও শিশুদের কামড়াতে শুরু করে। স্থানীয়রা কুকুরটিকে ধাওয়া করলে সেখান থেকে হেলা, বলিদাপাড়া ও পৌরসভার নতুন বাজারসহ বিভিন্ন এলাকার মানুষকে কামড়ে আহত করে।
একপর্যায়ে কুকুরটি ধাওয়া খেয়ে পালিয়ে যায়। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আজগর আলী বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকজন রোগী এসেছেন। আমরা তাদের চিকিৎসা দিয়েছি।
তিনি আরও বলেন, দুইজনের কামড়ের আঘাত বেশি গুরুতর হওয়ায় তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে।
আরও পড়ুন: ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
ঝিনাইদহে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা মামলায় পলাতক স্বামী গ্রেপ্তার
১১৮৮ দিন আগে