শাহবাগ মোড় অবরোধ
ইনকিলাব মঞ্চের শাহবাগ অবরোধ
ইনকিলাব মঞ্চের সদস্যদের ওপর পুলিশের হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন তারা।
তাদের অবরোধে শাহবাগ মোড়ে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। তবে জাতীয় জাদুঘরের পাশের একটা অংশ দিয়ে যান চলাচল করতে পারছে।
সন্ধ্যা ৬টার দিকে ১১-দলীয় জোটের ঢাকা-৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী এবং ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি বিক্ষোভে যোগ দেন।
এর আগে, আজ (শুক্রবার) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
এই ঘটনায় সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে অন্যান্যরা হলেন— ফাতিমা তাসনিম ঝুমা, মনির, ফয়সাল, জয়, জুলকার, মোশাররফ, নিলয়, অনিক, ওমর, রাহাত, রাসেল, আহাদ, মাহিন, আজাদ, শামীম, সোহেল, শাওন ও শামীমসহ অনেকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বিকেলে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করেন। মিছিলটি ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পৌঁছালে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে পথরোধ করে। একপর্যায়ে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ চড়াও হয়। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।
‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ শুরু করলে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে বেশ কয়েকজনকে আহত হন।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, ‘তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ নয়।’
গতকাল (বৃহস্পতিবার) শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবিতে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত চেয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটির নেতা-কর্মীরা।
বিকেল ৫টার দিকে শুরু হওয়া ওই কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, হাদির স্ত্রী এবং বেশ কিছু নেতা-কর্মী অংশ নেন।
১৬৫ দিন আগে
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবিতে ‘জুলাই শহীদ পরিবার’র শাহবাগ অবরোধ
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা (আহত)’ ব্যানারে একদল আন্দোলনকারী শাহবাগ মোড় অবরোধ করেন।
আন্দোলনকারীরা বলেন, জুলাই মাসের আন্দোলনে নিহত ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং তাদের সামাজিক ও আইনগত সুরক্ষা নিশ্চিত করতে হবে।
জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের জন্য একটি নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিও জানান তারা।
পড়ুন: ডাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৬ কেন্দ্রে ভোটগ্রহণ
আন্দোলনের নেতৃত্বে রয়েছেন মাসুদ রানা সৌরভ। তিনি গত বছরের জুলাই আন্দোলনের সময় মহাখালী এলাকায় আহত হয়েছিলেন।
তিনি বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া বা সরকারের আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।’
শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
৩৫৫ দিন আগে
ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে সোমবার রাজধানীর ব্যস্ততম সড়ক শাহবাগ মোড় অবরোধ করেছেন শতাধিক মানুষ।
২১১৫ দিন আগে
ইসি অভিমুখে ঢাবি শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী বুধবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাতে বাধা দিয়েছে পুলিশ।
২৩৭৯ দিন আগে
সিটি নির্বাচন পেছানোর দাবিতে ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন পেছানোর দাবিতে মঙ্গলবার বিকালে শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
২৩৮০ দিন আগে