হাতুড়িপেটা
বরিশালে চাঁদার দাবিতে হাতুড়িপেটা: ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার
চাঁদার দাবিতে এক ড্রেজার ব্যবসায়ীর কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার ধামুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।
গ্রেপ্তার মনির সরদার উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামের মৃত হামেদ সরদারের ছেলে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।
মামলার বিবরণে জানা যায়, মনিরুল ইসলাম চুক্তিভিত্তিক বালু ভরাটের কাজ করেন। উপজেলার শোলক ইউনিয়নে বালু ভরাটের জন্য তিনি পাইপ স্থাপন করে কাজ শুরু করেন। গত ৪ জানুয়ারি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারের নেতৃত্বে ৭-৮ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে নিরুপায় হয়ে তিন দফায় এক লাখ টাকা দেন তিনি।
বাকি এক লাখ টাকা আদায়ের জন্য গত ১৩ মার্চ দুপুরে দক্ষিণ ধামুরা গ্রামের রাঢ়ী বাড়ির সামনে অভিযুক্তরা আসেন। এ সময় আর টাকা দিতে অস্বীকৃতি জানালে ড্রেজারের মেকানিক আবু বক্কর হাওলাদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় শুক্রবার নামধারী দুজনসহ অজ্ঞাত আরও আটজনকে আসামি করে মামলা করা হয়।
ওই মামলার প্রধান আসামি মনির সরদারকে গতকাল (শনিবার) সন্ধ্যায় ধামুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. রকিবুল ইসলাম।
এদিকে, এ ঘটনার পর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মনির সরদারকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তারেক সুজনকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখতে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
৬ দিন আগে
কুমারখালীতে বৃদ্ধকে হাতুড়িপেটায় হত্যার অভিযোগ
কুষ্টিয়ার কুমারখালীতে বালু কেনাবেচা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে বাঁশ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মো. শাহজাহান (৬৫) উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামের মৃত ইয়াকুব মিস্ত্রির ছেলে।
নিহতের স্বজনরা জানায়, বালু কেনাবেচা নিয়ে একই এলাকার মৃত গনজের আলীর ছেলে আইচ উদ্দিনের সঙ্গে বৃদ্ধ শাহজাহানের বিরোধ চচ্ছিল। এ নিয়ে সোমবার সন্ধ্যায় আইচ উদ্দিনের বাড়িতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরদিন মঙ্গলবার সকালে শাহজাহান বাজারে দোকানে যাচ্ছিলেন। এসময় আইচ উদ্দিন ও তার ছেলে নয়ন ও হৃদয়সহ কয়েকজন মিলে তাকে বাঁশ ও হাতুড়ি পেটা করে।
আরও পড়ুন: গাইবান্ধায় ঈদের জামা দেয়ার কথা বলে ২ মেয়েকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
এতে তিনি আহত হয়ে পড়লে সকালেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হত্যাকাণ্ডের বিষয়ে নিহতের ছেলে সজিব জানান, বালু নিয়ে আইচ উদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় তার বাড়িতে সালিশ বৈঠকে উভয়ের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা হয়। কিন্তু পরিকল্পিতভাবে সকালে বাবার ওপর আইচ উদ্দিন ও তার বখাটে ছেলেরা বাঁশের লাঠি ও হাতুড়ি দিয়ে বাবাকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে বাবা মারা যান।
তিনি আরও বলেন, বাবাকে ওরা নির্মমভাবে হত্যা করেছেন। থানায় মামলা করব।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত আইচ উদ্দিনের পরিবার গা ঢাকা দিয়েছেন।
এ বিষয়ে জানতে বার বার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইনকে সরকারি নাম্বারে বারবার কল দেয়া হয়। কিন্তু তিনি কলটি রিসিভ না করে কেটে দেন।
তবে হত্যাকাণ্ডের বিষয়ে চৌরঙ্গী থানাধীন তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. ইমদাদুল হক বলেন, বালু সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: রাজধানীর হোটেলে নারী চিকিৎসককে হত্যার অভিযোগ ‘স্বীকার' স্বামীর
চট্টগ্রামে স্ত্রী হত্যার অভিযোগ স্বামীসহ আটক ২
১২২৮ দিন আগে