শরিয়তপুর
শরিয়তপুরে নদীতে মাছ ধরতে নেমে বজ্রপাতে যুবকের মৃত্যু
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কীর্তিনাশা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রাজিব শেখ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া-সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিব ওই এলাকার হারুন শেখের ছেলে। তিনি পেশায় কৃষিকাজ করতেন এবং অবসরে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (বুধবার) দুপুরের দিকে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাত হয়। এ সময় রাজিব নদীতে মাছ ধরছিলেন। বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তীরে নিয়ে এলেও তার প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
জপসা ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল মকদম বলেন, ‘হঠাৎ বজ্রপাতের ঘটনায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।’
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ূম জানান, বজ্রপাতে এই মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, ‘তাৎক্ষণিক সহায়তা হিসেবে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন শোকাহত পরিবারের পাশে রয়েছে।’
৬ দিন আগে
ঘন কুয়াশার কারণে চাঁদপুর-শরিয়তপুর রুটে ৮ ঘন্টা ফেরি চলাচল বন্ধ
চাঁদপুরঘন কুয়াশায় আচ্ছন্ন চাঁদপুরের নৌ ও ফেরিপথ। এজন্য চাঁদপুর-ঢাকাগামী বা ঢাকা–চাঁদপুরগামী লঞ্চগুলো ধীরে ও সতকর্তার সঙ্গে চলছে।
সোমবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন বা বিআইডব্লিউটিসি’র বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন ও লঞ্চ মালিকের সুপারভাইজার আলী আজগর এই তথ্য জানান।
বিআইডব্লিউটিসির ফেরিঘাট ব্যবস্থাপক ফয়সল আলম চৌধুরী বলেন, রবিবার রাত ১২টার পর থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুর্ঘটনা এড়াতে সদরের হরিণা ফেরি ঘাটে ফেরি চলাচল প্রায় আট ঘন্টা বন্ধ ছিল।
আরও পড়ুন: ঘন কুয়াশা: ঢাকা বিমানবন্দর থেকে ৮টি আন্তর্জাতিক ফ্লাইট ঘুরে গেছে, ৭টি বিলম্বিত
এসময় ফেরিঘাটের উভয় পাশে বেশ কিছু বাস, মালবাহী ছোট বড় ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ে যায়।
তিনি আরও জানান, চাঁদপুর-শরিয়তপুরের নরসিংহপুর মেঘনায় ১০ কিলোমিটার ফেরিরুটে সাতটি ফেরি চলাচল করছে।
আরও পড়ুন: ঘন কুয়াশার কারণে চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সাড়ে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু
১২১৩ দিন আগে