বৃত্তি পরীক্ষা
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর যাত্রাবাড়ী পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা জানান।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, এবারের বৃত্তি পরীক্ষাটি গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু কোনো কারণে পরীক্ষাটি তারা নিতে পারেনি। বৃত্তি পরীক্ষা শিক্ষার্থী ও অভিভাবকদের পাঠ্যক্রমে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষার্থীদের উৎসাহিত করার এই প্রক্রিয়াটা আমরা বাদ দিতে চাই না। তাই আমরা দায়িত্ব নেওয়ার পরই বৃত্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেই এবং বাস্তবায়ন করি। আগামী বছরগুলোতে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে বৃত্তি পরীক্ষার নীতিমালা, কতজন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করতে পারবে এবং বৃত্তির পরিমাণ কত হবে তা পুনর্বিবেচনা করার পরিকল্পনা রয়েছে।
বৃত্তিকে কেন্দ্র করে কোচিং বাণিজ্যের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কোচিং বাণিজ্যের বিরুদ্ধে সরকার শক্ত অবস্থানে রয়েছে। শুধু বৃত্তি নয়, সার্বিকভাবে কোচিং আমাদের সমাজে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে৷ এটি একটি বড় সমস্যা। কোচিং নিয়ন্ত্রণ করার জন্য বেশকিছু ইনোভেশন (উদ্ভাবন) বা পলিসি (নীতি) চিহ্নিত করা হয়েছে যার মাধ্যমে খুব শিগগিরই পাইলটিং শুরু হবে। তবে প্রাথমিক বৃত্তি-সংক্রান্ত কোচিং নিয়ে এখনও বড় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
স্কুলের অবকাঠামো উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, স্কুলের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। সরকার দৃষ্টিনন্দন প্রজেক্ট এবং পিডিপি ফাইভের মতো অনেকগুলো উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে যার মাধ্যমে শ্রেণিকক্ষ বৃদ্ধি, ওয়াশরুম নির্মাণ, নকশা পরিবর্তন এবং আসবাবপত্র পরিবর্তনের মতো বড় কাজ করা হবে।
তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে আমি, সচিব এবং মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন স্কুল পরিদর্শন করেছি। শিক্ষার্থীরা পরীক্ষার সময় সঠিক সুযোগসুবিধা পাচ্ছে কিনা তা নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। মাঠপর্যায়ে নিয়মিত যোগাযোগ রাখছি। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষজনক চিত্র পাওয়া গেছে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
১৮ দিন আগে
প্রাথমিক শিক্ষক নিয়োগে আরও দুই বিজ্ঞপ্তি আসছে
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বিভাগভিত্তিক ক্লাস্টার করে আরও দুটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানান। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।সচিব বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের প্রায় চার লাখ চার হাজার সহকারী শিক্ষক রয়েছে। প্রতিবছর প্রায় ছয় হাজারের কাছাকাছি শিক্ষক অবসরে যায়। ২০২০ সালের বিজ্ঞপ্তি দিয়ে ২০২২ সালে ৩৭ হাজার ৫৭৪ জনকে নিয়োগ দিয়েছিলাম। দুই বছর সময় লেগেছে। এই প্রক্রিয়াটা ধারাবাহিক হওয়া উচিত।’
তিনি বলেন, ‘আমরা বুয়েটের সঙ্গে কথা বলেছি, আমরা যদি ক্লাস্টার বা বিভাগভিত্তিক নিয়োগ দিতে পারলে ছয় মাসের মধ্যে নিয়োগ দিতে পারব। আজ আমরা একটা বিজ্ঞপ্তি দিয়েছি। আজ রংপুর, সিলেট ও বরিশাল বিভাগ মিলে একটি ক্লাস্টার করেছি এবং এই তিন বিভাগের তুলনামূলক বেশি পদ শূন্য রয়েছে।’
গণশিক্ষা সচিব বলেন, ‘বাকিগুলো নিয়ে আমরা এক বা দুইটা ক্লাস্টার করবো। আগামী সপ্তাহে একটা এবং তার পরের সপ্তাহের আরেকটি বিজ্ঞপ্তি যাবে। আগামী ১৫ দিনের মধ্যে আরও দুই বিজ্ঞপ্তি দিয়ে দেব। আমরা যেটি ধরবো সেটি ছয় মাসের ভেতরে নিয়োগ শেষ করতে পারবো। ফলে এক বছরের মধ্যে শূন্য পদগুলো সারাদেশে পূরণ করতে পারব।’
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ: পরীক্ষার ১ম ধাপে উত্তীর্ণ ৪০ হাজার ৮৬২
১১৬৩ দিন আগে
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল ২৮ ফেব্রুয়ারির মধ্যে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষার উদ্যোগ এবং অর্জন নিয়ে তিনি একথা জানান।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাও হচ্ছে না
তিনি বলেন, প্রাথমিক বৃত্তির ফল কবে নাগাদ ঘোষণা করা হবে জানতে চাইলে সচিব বলেন, এ মাসের ২৫ থেকে ২৮ তারিখের মধ্যে আমরা চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে পারব বলে আমাদের অধিদপ্তরের ডিজি জানিয়েছেন।
তিনি আরও বলেন, এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করার কারণে সরাসরি বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে। বৃত্তি পরীক্ষায় প্রায় ছয় লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৮০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে। এর অর্ধেক ছাত্র, বাকি অর্ধেক ছাত্রী।
সচিব জানান, প্রাথমিকের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। দুই ঘন্টার মধ্যে চার বিষয়ের মোট ১০০ নম্বরের বৃত্তি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা
এছাড়া ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা ৩০০ টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা ২২৫ টাকা হারে মাসিক বৃত্তি পেয়ে থাকে।
আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের গেজেট ছয় মাসের মধ্যে: প্রতিমন্ত্রী
নতুন বইয়ের আনন্দে শিশুরা আলোকিত বাংলাদেশ গড়বে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
১১৭৭ দিন আগে