কৃষকদল নেতা
লক্ষ্মীপুরে দাফনের ১৪ মাস পর কৃষকদল নেতার মরদেহ উত্তোলন
লক্ষ্মীপুরে দাফনের প্রায় ১৪ মাস পর কবর থেকে শাহাদাত হোসেন পরাশ নামে এক কৃষকদল নেতার মরদেহ উত্তোলন করা হয়েছে। পরাশ ২০২৫ সালের ৭ মার্চ চট্টগ্রামের জোরারগঞ্জ মোস্তানগর এলাকায় মারা যান।
রবিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার তেরবেকি এলাকার পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। তার স্ত্রী শেফালি বেগম শেপুর করা মামলার তদন্তের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশনায় তার মরদেহ উত্তোলন করা হয়।
পরাশ জেলা কৃষকদলের সাবেক সহ-সভাপতি ও লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে ছিলেন।
শেফালি বেগম বলেন, প্রবাস থেকে এসে বন্ধুকে নিয়ে মাটি খনন যন্ত্র ভেকু মেশিন কিনতে চট্টগ্রাম গিয়ে মারা যান পরাশ। ঘটনার সময় পরাশের কাছে ১০ লাখ টাকা ছিল। তিনি অভিযোগ করেন, পরাশের সঙ্গে থাকা ওই ১০ লাখ টাকা আত্মসাৎ করতে অভিযুক্ত মোহন তাকে হত্যা করেন। পরাশ ও মোহনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল।
এ সময় লক্ষ্মীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন ও সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা আরমান হোসেন উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন বলেন, নিহতের মরদেহ উত্তোলন করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে সেটি পুনরায় দাফন করা হবে।
৩ দিন আগে
ঢাকাসহ সারা দেশে বিএনপির শোকমিছিল আজ
মঙ্গলবার দলের পদযাত্রার সময় লক্ষ্মীপুরে কৃষকদল নেতা নিহতের প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) ঢাকাসহ দেশব্যাপী ‘শোকমিছিল’ করবে বিএনপি।
মঙ্গলবার দল ও জোটের শরিকদের পদযাত্রায় হামলার প্রতিবাদ জানাতেও আজকের কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিকাল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোকমিছিল বের করবে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী অভিমুখে দ্বিতীয় দিনের পদযাত্রা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কর্মসূচি ঘোষণা করেন।
পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের সব মহানগর ও জেলা শহরে শোকমিছিল বের করা হবে।
তিনি বলেন, বিকাল ৩টায় নয়াপল্টন থেকে একটি শোকমিছিল বের করে শান্তিনগর, মালিবাগ ও মৌচাক হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে।
আরও পড়ুন: ১০ দফা দাবি এক দফায় পরিণত, শেখ হাসিনার পদত্যাগ: ফখরুল
তিনি বলেন, সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে শুক্রবার জুমার নামাজের পর সারা দেশের মসজিদে মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ করবেন দলের নেতা-কর্মীরা।
এক দফা আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার ও বুধবার রাজধানীসহ সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি।
মঙ্গলবারের কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত একজন নিহত ও কয়েকশ’ মানুষ আহত হন।
একই দিন রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনা ঘটে।
১২ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণ করে 'নিরপেক্ষ' সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে 'এক দফা' আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
আরও পড়ুন: আর নিপীড়ন সহ্য নয়, উপযুক্ত জবাব দিন: মির্জা আব্বাস
এক দফা আন্দোলন: আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু
১০২১ দিন আগে