মন্ত্রিপরিষদ
মন্ত্রিপরিষদের বিশেষ সভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদনের লক্ষ্যে মন্ত্রিপরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে রীতি অনুযায়ী জাতীয় বাজেট অনুমোদন করা হয়।
বিশেষ সভা শেষে আজ বিকাল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন। পরে অর্থমন্ত্রী ২০২৫-২০২৬ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন।
৯ দিন আগে
ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় মন্ত্রিপরিষদের সঙ্গে প্রধানমন্ত্রীর সভা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ক্যাবিনেট কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ শনিবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন তারেক রহমান। সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান।
এ সময় কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
এদিকে কার্যালয় চত্বরে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন।
এরপর তিনি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ডাকটিকিট উন্মোচন করেন।
১১৯ দিন আগে
জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা
সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী।
এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তারেক রহমান।
এ সময় তিন বাহিনীর একটি সুশৃঙ্খল চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে; বিউগলে বেজে ওঠে করুণ সুর।
পরে প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। পুষ্পস্তবক অর্পণের পর নবনির্বাচিত প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পারিজাতের চারাও রোপণ করেন।
১২২ দিন আগে
দেশের একাদশ প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, শপথ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা তারেক রহমান। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটে মন্ত্রীদের শপথগ্রহণ শুরু হয়। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্রথমেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান ও ত্রয়োদশ সংসদ নেতা তারেক রহমান। শপথ শেষে করমর্দনের মাধ্যমে তাকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। এ সময় উপস্থিত সবাই হাততালি দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
শপথ গ্রহণের পর শপথপত্রে স্বাক্ষর করে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত আসন গ্রহণ করেন তারেক রহমান।
এরপর মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। ত্রয়োদশ সংসদের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), আবু জাফর মো. জাহিদ হোসেন, খলিলুর রহমান, আবদুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মো. আমিনুর রশিদ আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দিপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।
মন্ত্রীদের শপথ গ্রহণ ও শপথপত্রে স্বাক্ষর শেষ হওয়ার পর আসে প্রতিমন্ত্রীদের পালা। প্রতিমন্ত্রী হিসেবে এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরীফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম শপথ নেন।
১২৩ দিন আগে
নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাড়ি
নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি ও বাসা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
নতুন সরকারের মন্ত্রীদের আবাসনের বিষয় জানতে চাইলে উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত আমরা ৩৭টি বাড়ি প্রস্তুত করে রেখেছি। মিন্টো রোড, হেয়ার রোড, ধানমণ্ডি ও গুলশানে এ বাড়িগুলো রয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি তৈরি করার প্রস্তুতি চলছে।
বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যরা যেসব বাড়িতে বসবাস করছেন, ওই ৩৭টি বাড়ির মধ্যে সেগুলোও রয়েছে বলে জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর বাসভবন বিষয় আদিলুর রহমান বলেন, ‘উনারা যেভাবে চান সেভাবে হবে। তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
১২৪ দিন আগে
নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ পেয়েছেন নাসিমুল গনি। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে চালিয়ে আসা শেখ আব্দুল রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। আব্দুর রশীদের আবেদনের পরিপ্রেক্ষিতেই তার নিয়োগ বাতিল করা হয়।
১২৪ দিন আগে
জনপ্রশাসনের দুই সচিবকে বদলি
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদুল হোসাইন খানকে পরিকল্পনা কমিশনের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) মোস্তাফিজুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এরআগে আরেকটি প্রজ্ঞাপনে সাত অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। এসব সচিবদের বাণিজ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, জাতীয় সংসদ সচিবালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, সেতু বিভাগ এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে পদায়ন করা হয়েছে।
এরমধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) হয়েছেন একই বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন। আর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলেয়া আক্তার।
অন্যদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান (গ্রেড-১) মো. তাজুল ইসলামকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের নিবন্ধক অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমানকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব করা হয়েছে।
এছাড়া ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আব্দুর রউফকে সেতু বিভাগের নতুন সচিব করা হয়েছে।
পদোন্নতি পেয়ে সচিব হলেন সাত কর্মকর্তা
আরও পড়ুন: পদোন্নতি পেয়ে সচিব হলেন সাত কর্মকর্তা
সাত অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারা করা হয়েছে।
এসব সচিবদের বাণিজ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, জাতীয় সংসদ সচিবালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, সেতু বিভাগ এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে পদায়ন করা হয়েছে।
এরমধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) হয়েছেন একই বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন। আর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলেয়া আক্তার।
অন্যদিকে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান (গ্রেড-১) মো. তাজুল ইসলামকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের নিবন্ধক অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমানকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব করা হয়েছে।
এছাড়া ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আব্দুর রউফকে সেতু বিভাগের নতুন সচিব করা হয়েছে।
৪৮০ দিন আগে
রবিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইন মন্ত্রিপরিষদ বিভাগে যাবে
রবিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন।
বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ২০১২ সালের স্বাস্থ্য সুরক্ষা আইন ২০২৪ সাল পর্যন্ত গবেষণা আকারে ছিল। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমার চাকরির বয়স ২১ দিন। ২১ দিন আগে আমি এসে দেখেছি এটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আরও পড়ুন: রাশিয়া থেকে ৩ লাখ টন গম আমদানির অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ
তিনি আরও বলেন, আমলাতান্ত্রিক সিদ্ধান্তের কারণে এটা মন্ত্রিপরিষদে যায়নি। প্রধান উপদেষ্টাকে কথা দিয়েছি দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদে পাঠিয়ে দেব। রবিবারের মধ্যে এই আইন খসড়া আকারে মন্ত্রিপরিষদে যাবে।
সিনিয়র সচিব বলেন, স্বাস্থ্য সুরক্ষা আইন আরও ভালো করে দেখতে গেলে এটা অন্তত আরও ১২ মাস সময় লাগত।
তিনি বলেন, আমাদের একজন উচ্চপর্যায়ের কর্মকর্তা দিয়ে কমিটি গঠন করা হয়েছে যেন আগের আইনটাই হুবহু না হয় এবং সময়ের চাহিদার সঙ্গে এই আইনটা আপডেট করা যায়।
এছাড়া আমাদের জন্য যদি কোন ত্রুটি থাকে, কেবিনেট কমিটি সেটা পরীক্ষা করে দেখবেন বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
আরও পড়ুন: মুখ্য সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের মেয়াদ শিগগিরই শেষ হচ্ছে, আলোচনায় ৪ প্রার্থী
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৩’ নীতিগত অনুমোদন মন্ত্রিপরিষদে
৬৪৭ দিন আগে
দেশে ফিরলেন রাষ্ট্রপতি
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে তাকে বহনকারী বিমানটি ফ্লাইট বিজি-৫৮৫ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, জননিরাপত্তা সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, বাংলাদেশে সিঙ্গাপুরের কনসাল শিলা পিল্লাইসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।
আরও পড়ুন: চিকিৎসা শেষে ১ নভেম্বর দেশে ফিরবেন রাষ্ট্রপতি
গত ১৬ অক্টোবর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।
সার্জারি পরবর্তী ইনটেনসিভ কেয়ার ইউনিটে ডাক্তারের নিবিড় পরিচর্যায় থাকার পর রাষ্ট্রপতিকে কেবিনে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ২৫ অক্টোবর হাসপাতাল থেকে হোটেলে ফেরেন রাষ্ট্রপতি। হোটেলে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাঁটাচলা ও স্বাভাবিক কাজকর্মের পাশাপাশি দাপ্তরিক কার্যক্রমও সম্পন্ন করেন।
সার্জারি পরবর্তী রাষ্ট্রপতির চিকিৎসা ও শারীরিক অবস্থা পর্যালোচনার লক্ষ্যে গঠিত চিকিৎসকদের বোর্ড সভায় বিভিন্ন রিপোর্ট ও শারীরিক অবস্থা বিবেচনা করে রাষ্ট্রপতি পহেলা নভেম্বরের মধ্যেই বিমানে ভ্রমণ করতে পারবেন বলে মত প্রকাশের পরিপ্রেক্ষিতে বুধবার দেশে ফিরলেন তিনি।
আরও পড়ুন: সিঙ্গাপুর থেকে বুধবার দেশে ফিরছেন রাষ্ট্রপতি
তফসিল ঘোষণার বিষয়ে আলোচনা করতে ৫ নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে সিইসি’র নেতৃত্বাধীন কমিশন
৯৬২ দিন আগে
রাশিয়া থেকে ৩ লাখ টন গম আমদানির অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ
রাশিয়া থেকে ৩ লাখ টন গম আমদানিসহ ১৪টি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।
বুধবার(১৩ সেপ্টেম্বর) কমিটির এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
অনুমোদন অনুযায়ী, খাদ্য মন্ত্রণালয় রাশিয়ান ফেডারেশন থেকে জিটুজি (সরকারি পর্যায়ে) পদ্ধতিতে ১ হাজার ৩২ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে গম আমদানি করবে। এতে প্রতি কেজি গমের দাম পড়বে ৩৩ দশমিক ৪৩ টাকা।
এ ছাড়া তিনটি স্থানীয় বিমানবন্দরের রানওয়ের উপরিভাগে অ্যাসফাল্ট কংক্রিট ঢালাই, দুটি সৌরশক্তি ও একটি বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তিও অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়।
শানডং-ভিত্তিক একটি চীনা কোম্পানি যশোর বিমানবন্দরের রানওয়ের উপরিভাগে অ্যাসফল্ট কংক্রিট ঢালাই করার জন্য সর্বনিম্ন দরদাতা হিসেবে চুক্তিটি পেয়েছে এবং সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে উপরিভাগে অ্যাসফল্ট কংক্রিট ঢালাই করার চুক্তি পেয়েছে স্থানীয় কোম্পানি আব্দুল মোমেন লিমিটেড।
রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের রানওয়ের উপরিভাগে অ্যাসফল্ট কংক্রিট ঢালাই করার চুক্তি সর্বনিম্ন দরদাতা হিসেবে চীনা কোম্পানি চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনকে দেওয়া হয়।
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ৭৭২ কোটি ৭৪ লাখ টাকার মোট চুক্তি মূল্যে তিনটি লটের অধীনে তিনটি চুক্তি করেছে।
‘বিদ্যুৎ নেই-কোনো অর্থ পরিশোধ নেই’ শর্তে নিজস্ব পরিচালন পদ্ধতির ভিত্তিতে দিনাজপুর, ঠাকুরগাঁও ও কক্সবাজারে দুটি গ্রিড-যুক্ত সৌরবিদ্যুৎ এবং একটি বায়ু বিদ্যুৎ প্রকল্প স্থাপনের অনুমোদন দিয়েছে সিসিজিপি।
প্রস্তাবনা অনুযায়ী, কনসোর্টিয়াম অব গ্রিন প্রোগ্রেস রিনিউয়েবল বি.ভি. অ্যান্ড আইআরবি অ্যাসোসিয়েটস লিমিটেড দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে।
আরও পড়ুন: আগস্টের আগে গম আমদানি করতে হবে না: খাদ্য সচিব
বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) ২০ বছর মেয়াদে এই প্রকল্প থেকে বিদ্যুৎ কিনবে যার জন্য সরকারকে খরচ করতে হবে ৩ হাজার ৫২৫ কোটি ৬০ লাখ টাকা যার শুল্ক হার ১০ দশমিক ৮৭৮২ টাকা কিলোওয়াট ঘণ্টা।
কক্সবাজারের সদর উপজেলায় একটি ১০০ মেগাওয়াট (এসি) সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে কনসোর্টিয়াম অব ডিট্রোলিক এসএ ইন্টারন্যাশনাল পিটিই ও পাওয়ারনেটিক এনার্জি লিমিটেড। বিপিডিবি ২০ বছর মেয়াদে এই প্রকল্প থেকে ৩ হাজার ৫৪২ কোটি ৪০ লাখ টাকা খরচ করে বিদ্যুৎ ক্রয় করবে। যার প্রতি কিলোওয়াট ঘণ্টার মূল্য পড়বে ১০ দশমিক ৯২৮১ টাকা।
কক্সবাজারের চকোরিয়ায় ২২০ মেগাওয়াট ক্ষমতার একটি বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে জেটি নিউ এনার্জি কোম্পানি লিমিটেড। বিপিডিবি ২০ বছর মেয়াদে প্রকল্প থেকে ১২ হাজার ৪০৮ কোটি টাকা খরচ করে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১৩ দশমিক ৪১৪ টাকা হারে বিদ্যুৎ কিনবে।
বিপিডিবির জন্য (১) অকুলিন টেক বিডি লিমিটেড, (২)নুরিফ্লেক্স কোম্পানির যৌথ উদ্যোগকে চুক্তি প্রদানের আরেকটি প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ কমিটি। পাশাপাশি এসকিউ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে ৪৬০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে 'টার্নকি বেসিসে ইউনিফাইড প্রিপেইড সিস্টেম আপগ্রেডসহ উন্নত মিটারিং, অবকাঠামোগত নকশা, সরবরাহ, স্থাপন, টেস্টিং কমিশনিং এর অনুমোদন দেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তিনটি প্রস্তাব সিসিজিপির অনুমোদন পেয়েছে।
প্রস্তাব অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৫৮ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে খোলা দরপত্রের মাধ্যমে ৬ হাজার টন মসুর ডাল কিনবে। প্রতি কেজির দাম পড়বে ৯৬ দশমিক ৮৫ টাকা।
টিসিবি ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭৯ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেড থেকে খোলা দরপত্রের মাধ্যমে ৫০ লাখ (৫ মিলিয়ন) লিটার সয়াবিন তেল কিনবে। প্রতি লিটার খরচ হবে ১৫৯ দশমিক ৮৫ টাকা।
এ ছাড়াও টিসিবি ৪৩৩ কোটি ৬২ লাখ টাকায় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ব্রিজো মেরিন এসডিএন বিএইচডি, মালয়েশিয়া (স্থানীয় এজেন্ট: সেনা ভোজ্য তেল ইন্ডাস্ট্রিজ ঢাকা) থেকে ৩ কোটি ৩০ লাখ (৩৩ মিলিয়ন) লিটার সয়াবিন তেল আমদানি করবে। প্রতি লিটারের দাম পড়বে ১৫৫ দশমিক ৯৩ টাকা।
সিসিজিপি সার আমদানির জন্য কৃষি মন্ত্রণালয়ের ৪টি প্রস্তাব অনুমোদন করেছে।
অনুমোদন অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় ১৭৭ দশমিক ৬৫ মিলিয়ন টাকা ব্যয়ে ৫০ হাজার টন মিউরিয়েট-অব-পটাশ (এমওপি) সার আমদানি করবে। প্রতি টনে খরচ হবে ৩২৩ মার্কিন ডলার।
আরও পড়ুন: ব্যবসায়ীরা কানাডা থেকে গম আমদানি করছে: বাণিজ্যমন্ত্রী
বিএডিসি ১৭৭ কোটি ৬৫ লাখ টাকার রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তিতে একই কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে আরও ৫০ হাজার টন মিউরিয়েট-অব-পটাশ (এমওপি) সার আমদানি করবে। প্রতি টনে খরচ হবে ৩২৩ মার্কিন ডলার।
বিএডিসি রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় ২৩১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে মরক্কো ওসিপি, এসএ থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করবে। প্রতি টন খরচ হবে ৫২৬ মার্কিন ডলার।
একই মরক্কোর ওসিপি, এস. এ ১২৮ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে বিএনডিসি-কে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির অধীনে ৩০ হাজার টন টিএসপি সার সরবরাহ করবে। প্রতি টনে খরচ হবে ২৮৯ দশমিক ৭৫ মার্কিন ডলার।
হাতিরঝিল-রামপুরা সেতু-বনশ্রী-শেখের জায়গা-আমুলিয়া-ডেমরা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের জন্য এলইএ অ্যাসোসিয়েটস সাউথ এশিয়া প্রাইভেট ইন্ডিয়াকে ৫৩ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে একটি চুক্তি প্রদানের জন্য সড়ক ও জনপথ বিভাগের একটি প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
আরও পড়ুন: চাল, গম আমদানি: ব্যাংকগুলোকে ন্যূনতম এলসি মার্জিন রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক
১০১১ দিন আগে