মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর
রাজধানীতে মাদক কারবারীদের গুলিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গুলিবিদ্ধ
রাজধানীর সায়েদাবাদের বাস টার্মিনালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে মাদক কারবারিদের গুলিতে মো. সিদ্দিকুর রহমান (৩৮) নামে একজন ইন্সপেক্টর (পরিদর্শক) গুলিবিদ্ধ হয়েছেন। সায়দাবাদ এলাকায় অভিযানের সময় ডিএনসির এই ইন্সপেক্টরকে গুলি করে পালিয়ে যান মাদক কারবারীরা।
সোমবার (২ মার্চ) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে ৪ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
এ বিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো দক্ষিণ সার্কেলের উপপরিচালক রাজিউর রহমান জানান, ১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ৭টি টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছিল। আমাদের একটি টিম সায়দাবাদ রেললাইন এলাকায় অভিযানের জন্য অপেক্ষা করছিল। এ সময় ৩ জন মাদক কারবারীকে শনাক্ত করে আমাদের টিম। পরে তাদের মধ্য থেকে একজনকে আটক করার চেষ্টা করলে তিনি পকেট থেকে পিস্তল বের করে ৪ রাউন্ড গুলি করেন। এতে আমাদের পরিদর্শক সিদ্দিকুর রহমানের বাম পায়ের হাঁটুর নিচে পিস্তলের একটি গুলি লাগে। গুলি করে ওই মাদক কারবারীরা পালিয়ে যান।
তিনি আরও জানান, পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে বলে জানান তিনি।
৪ দিন আগে
নাটোরে বাস থেকে ১৮ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ২
নাটোরে যাত্রীবাহী বাস থেকে ১৮ কেজি গাঁজা জব্দ ও ২ জনকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় আরপি পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গাঁজা জব্দ ও তাদের গ্রেপ্তার করে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গাঁজা জব্দ, গ্রেপ্তার ৩
গ্রেপ্তার ২ জন হলেন- সিলেটের দক্ষিণ সুরমা এলাকার রুহেল আহম্মেদ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট এলাকার গোলাম রাব্বানী।
জেলা মাদক অধিদপ্তরের পরিদর্শক মাহাবুর রহমান বলেন, তাদের ২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মেহেরপুরে ১১৫ বোতল ফেনসিডিলসহ ৪০০ গ্রাম গাঁজা জব্দ, গ্রেপ্তার ৫
পত্নীতলায় ৪২ কেজি গাঁজা জব্দ, আটক ২
৬৮৫ দিন আগে