তুষারধস
পাকিস্তানে তুষারধসে নিখোঁজ ১০ পর্বতারোহীর সবাই নিহত
পাকিস্তানের ব্রড পিকে তুষারধসে খ্যাতিমান ব্রিটিশ-নেপালি পর্বতারোহী নির্মল পুরজাসহ (নিমস দাই) ও আরও ৯ পর্বতারোহীর সবাই নিহত হয়েছেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই উদ্ধারকারীরা মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) নির্মল পুরজার অভিযাত্রী প্রতিষ্ঠান এলিট এক্সপেড এ তথ্য নিশ্চিত করে।
এক বিবৃতিতে এলিট এক্সপেড জানায়, পর্বতারোহণের জগৎ তাদের অন্যতম সেরা একজন পর্বতারোহীকে হারিয়েছে। একই সঙ্গে দুর্ঘটনায় নিহত অন্য পর্বতারোহীদের প্রতিও গভীর শোক প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বিবৃতিতে আরও বলা হয়, ‘এই অকল্পনীয় ক্ষতির বেদনা লাঘব করার মতো কোনো শব্দ তাদের কাছে নেই।
গত বৃহস্পতিবার পাকিস্তানের ব্রড পিকে পর্বত আরোহণের সময় ১০ সদস্যের ওই পর্বতারোহী দলটি তুষারধসে নিঁখোজ হন। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের খোঁজে উদ্ধারকারী হেলিকপ্টারের উড্ডয়ন ব্যাহত হয়। এরপর শুক্রবার উদ্ধারকারীরা দলটির চারজনের মরদেহ শনাক্ত করেন এবং তার মধ্যে তিনটি উদ্ধার করতে সক্ষম হন। শনিবার থেকে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সহায়তায় বাকি সদস্যদের অনুসন্ধানে আবারও অভিযান শুরু হয়।
এ বিষয়ে পাকিস্তানের আলপাইন ক্লাবের সভাপতি ইরফান আরশাদ খান বলেন, ‘পর্বতের টানে বিভিন্ন দেশ থেকে একত্রিত হওয়া এই সাহসী পর্বতারোহীদের মৃত্যু বিশ্ব পর্বতারোহণ অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।’
এ সময় তিনি উদ্ধার অভিযানে অংশ নেওয়া পাকিস্তানের সামরিক ও বেসামরিক উদ্ধারকারী এবং শেরপাদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘পর্বতের সৌন্দর্য আমাদের অনুপ্রাণিত করে। তবে একই সঙ্গে এ ধরনের দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, হিমালয় ও কারাকোরামের দুর্গম পর্বতে অভিযান চালানো কতটা ঝুঁকিপূর্ণ।’
এর আগে, শনিবার স্থানীয় পুলিশ কর্মকর্তা তাহির খান জানান, ওমানের পর্বতারোহী নাথিরা আহমেদের মরদেহ পাকিস্থানের ইসলামাবাদে পাঠানো হচ্ছে। অন্যদিকে, মার্কিন পর্বতারোহী ম্যালোরি গেইস ও নেপালের বাহাদুর গুরুঙের মরদেহ পাকিস্তানের উত্তরাঞ্চলের গিলগিট-বালতিস্তান অঞ্চলের প্রধান শহর স্কার্দুর একটি হাসপাতালে রাখা হয়েছে।
গেইসের পরিবারের এক বিবৃতিতে বলা হয়, ‘ম্যালোরি একজন প্রাণবন্ত মানুষ ছিলেন। তাকে তার পরিবার ও বন্ধুরা গভীরভাবে ভালোবাসতেন। তাকে আমাদের ভীষণ মনে পড়বে।’
এই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন নেপালে জন্ম নেওয়া সাবেক ব্রিটিশ সেনাসদস্য নির্মল পুরজা, যিনি ‘নিমস দাই’ নামেই অধিক পরিচিত ছিলেন। ২০১৯ সালে তিনি মাত্র ১৮৯ দিনে বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করে বিশ্বরেকর্ড গড়েন। তার এই অসাধারণ কীর্তি নিয়ে ‘ফোরটিন পিকস: নাথিং ইজ ইম্পসিবল’ নামে একটি প্রামাণ্যচিত্রও নির্মিত করেছিল নেটফ্লিক্স।
পুরজার প্রতিষ্ঠান তাকে স্মরণ করে জানায়, তিনি এমন একজন মানুষ ছিলেন, যিনি নিজের সাহস, বিনয়ের মাধ্যমে লাখো মানুষকে অনুপ্রাণিত করেছেন। তিনি এই বিশ্বাসে অটল ছিলেন যে মানুষের সামর্থ্য আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি।
অপরদিকে, ম্যালোরি গেইস প্রথমবারের মতো পাকিস্তানে ৮ হাজার মিটার উচ্চতার পর্বতশৃঙ্গে আরোহণের চেষ্টা করছিলেন। এছাড়া মুভিং মাউন্টেইনস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির গাইড, ভূগোলবিদ ও পাহাড়ি বা উঁচু অঞ্চলের আলোকচিত্রী সাখির জন্য এটিই তার জীবনের শেষ পর্বত অভিযান হওয়ার কথা ছিল। তিনি বিশ্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পর্বতশৃঙ্গে আরোহণ করেছেন।
উত্তর পাকিস্তানে তুষারধস, বরফ ও পাথর ধসে পড়া এবং অতিরিক্ত উচ্চতা ও দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে পর্বতারোহণ অভিযানে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।
১ দিন আগে
তুষারধসে চীন সীমান্তের কাছে ৭ ভারতীয় সেনার মৃত্যু
উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে চীন সীমান্তে নিয়মিত টহল দেয়ার সময় তুষারধসে পড়ে সাতজন ভারতীয় সৈন্য নিখোঁজ হওয়ার দুই দিন পর তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী ওই সাত সেনার লাশ উদ্ধারের কথা জানিয়েছে।
বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, সকলের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও, সাতজন প্রাণ হারিয়েছে।
এতে আরও বলা হয়েছে, ১৪ হাজার ৫০০ ফুট উচুঁ এই এলাকাটি গত কয়েকদিন থেকে ভারী তুষারপাতের সঙ্গে প্রতিকূল আবহাওয়া ছিল। বর্তমানে লাশগুলোকে তুষারপাতের স্থান থেকে নিকটস্থ সেনা চিকিৎসা কেন্দ্রে নেয়া হচ্ছে।
উল্লেখ্য, রবিবার বিকেলে কামেং সেক্টরে নিয়মিত টহল দেয়ার সময় তুষারধসের কবলে পড়ে দলটি নিখোঁজ হয়।
আরও পড়ুন: লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতজুড়ে মাতম
ভারতের প্রথম সামরিক প্রধান জেনারেল বিপিন মালিকের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ার মাত্র দুই মাস পর দুঃখজনক এই মৃত্যুর ঘটনা ঘটল। গত বছরের ডিসেম্বরে ওই দুর্ঘটনায় জেনারেল ছাড়াও তার স্ত্রী এবং আরও ১২ জন সশস্ত্র বাহিনীর সদস্য নিহত হন।
৬৩ বছর বয়সী চার তারকা জেনারেল ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে বক্তৃতা দেয়ার জন্য যাচ্ছিলেন। এসময় এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারটি নীলগিরিতে বিধ্বস্ত হয় এবং আগুন লেগে যায়। বিমানটিতে থাকা ১৩ জন ঘটনাস্থলেই নিহত হন, আহত একজন বিমান বাহিনীর কর্মকর্তা পরে মারা যান।
জেনারেল রাওয়াতের ৪০ বছরেরও বেশি সময় ধরে সশস্ত্র বাহিনীতে এক গৌরবজ্জ্বল পেশাজীবন কাটিয়েছেন। জুনিয়র কমিশন্ড অফিসারের পদ থেকে তিন-বাহিনীর প্রথম প্রধান হয়ে উঠেছিলেন তিনি।
আরও পড়ুন: ভারতে বেকারত্বের হার কমে ৬.৫৭ শতাংশ
ভারতে দেশীয়ভাবে নির্মিত সাবমেরিনের পরীক্ষামূলক সমুদ্রযাত্রা
১৬৩৭ দিন আগে
আফগানিস্তানে তুষারধসে নিহত ২১
আফগানিস্তানের মধ্যাঞ্চলের দাইকুন্ডি প্রদেশে বেশ কয়েকটি তুষারধসের ঘটনায় কমপক্ষে ২১ ব্যক্তি নিহত হয়েছেন বলে শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে।
২৩৬২ দিন আগে