প্রতিবন্ধী
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসংস্থানের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় প্রধানমন্ত্রী তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন।
নিয়োগপ্রাপ্তরা হলেন—গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।
প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তিনজনই উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের জন্য দিনটি নতুন কর্মজীবনের পাশাপাশি নতুন স্বপ্নেরও সূচনা হয়ে আসে।
আয়শা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই দুই হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাকে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আয়শা আক্তারও পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। হাত না থাকায় তিনি মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, দৃষ্টি প্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এ সময় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।
এদিকে, প্রতিবন্ধী তিন ব্যক্তিকে চাকরি দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল। নিয়োগপত্র প্রদান শেষে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
৫ দিন আগে
প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্বাস্থ্য, শিক্ষা, পুনর্বাসন, মানসিক স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, আইনি সহায়তাসহ প্রয়োজনীয় সব সেবা এক জায়গা থেকে দেওয়ার লক্ষ্যে দেশের অন্তত ১০টি জেলা বা উপজেলায় পরীক্ষামূলকভাবে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে প্রতিবন্ধী অধিকার ও সেবা সুরক্ষাবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিতের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
ফারজানা শারমীন বলেন, প্রাথমিকভাবে অন্তত ১০টি জেলা বা উপজেলায় পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করা হবে। সেখানে শিক্ষা, স্বাস্থ্য, শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মসংস্থান, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ, আইনি সহায়তা এবং অভিভাবকদের জন্য আয়বর্ধক কার্যক্রমসহ প্রয়োজনীয় সেবা এক জায়গা থেকে দেওয়া হবে।
তিনি জানান, বিশেষায়িত প্রশিক্ষক তৈরির জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। যেসব অভিভাবক সন্তানকে নিয়ে দীর্ঘ সময় সেবাকেন্দ্রে অবস্থান করবেন, তাদের জন্যও আয়বর্ধক কার্যক্রমের সুযোগ রাখার পরিকল্পনা রয়েছে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দেওয়া সেবাকে দান বা অনুগ্রহ হিসেবে দেখা উচিত নয়। এটি রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের প্রাপ্য অধিকার। সেই অধিকার নিশ্চিত করতেই সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পৃথক আইনি সহায়তা কার্যক্রম চালুর বিষয়েও পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য তাদের জীবনকে আরও সহজ করা এবং মূলধারায় অন্তর্ভুক্ত করে দেশের সম্পদ হিসেবে গড়ে তোলা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করতে সরকার জাতীয় পর্যায়ে দুটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে। এর মধ্যে স্টিয়ারিং কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান। আর বাস্তবায়নের জন্য গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভাপতি স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং সহ-সভাপতি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী। বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও প্রতিনিধিরা এ কমিটির সদস্য।
তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে কড়াইল বস্তিতে ‘শিশুস্বর্গ’ কর্মসূচির মাধ্যমে প্রায় এক হাজার প্রতিবন্ধী শিশুর স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করেছে। চলতি অর্থবছরে দেশের ২০ থেকে ২৫টি উপজেলায় এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। এর আওতায় তৃণমূল পর্যায়ে প্রতিবন্ধী শিশুদের শনাক্তকরণ, কমিউনিটিভিত্তিক প্রাথমিক শনাক্তকরণ, প্রয়োজনীয় চিকিৎসা ও রেফারেলের ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, প্রতিটি প্রতিবন্ধী শিশুর জন্য পৃথক ফাইল খোলা হবে, যেখানে তাদের প্রয়োজনীয় সেবার তথ্য সংরক্ষণ করা হবে। পরবর্তীতে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন, কর্মসংস্থান এবং অন্যান্য অধিকার নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে।
এম এ মুহিত জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নতুন ক্রীড়া অবকাঠামোয় প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য বিশেষ সুযোগ রাখার পরিকল্পনা নিয়েছে। বিশেষ অলিম্পিক ও প্যারা অলিম্পিকে সফল ক্রীড়াবিদদের সংবর্ধনা ও আর্থিক সহায়তাও অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, সরকারি ভবন ও অবকাঠামো নির্মাণে প্রতিবন্ধীবান্ধব নকশা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সরকারি প্রকল্প মূল্যায়নের সময় প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো রয়েছে কি না, সেটিও অন্যতম মানদণ্ড হিসেবে বিবেচনা করবে পরিকল্পনা কমিশন। নতুন সরকারি ভবনে র্যাম্প, প্রয়োজনীয় লিফট এবং অন্তত একটি প্রতিবন্ধীবান্ধব টয়লেট রাখার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানেও একই ধরনের ব্যবস্থা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে চালু হতে যাওয়া বৈদ্যুতিক (ইভি) বাসে হুইলচেয়ার ব্যবহারকারীদের ওঠানামার সুবিধা রাখারও সুপারিশ করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে বিভিন্ন জরিপ অনুযায়ী ২ থেকে ১০ শতাংশের বেশি মানুষ কোনো না কোনো ধরনের প্রতিবন্ধিতার সঙ্গে বসবাস করছেন। সংখ্যাটি প্রায় দুই কোটির কাছাকাছি। তাই এসব কর্মসূচি স্বল্পমেয়াদি নয়, দীর্ঘমেয়াদি ও চলমান উদ্যোগ হিসেবে বাস্তবায়ন করা হবে।
পাইলট প্রকল্পের বিষয়ে তিনি বলেন, কড়াইল বস্তির কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। বাকি পরীক্ষামূলক প্রকল্পগুলোও আগামী এক থেকে দুই মাসের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে।
৩৩ দিন আগে
প্রবীণ ও প্রতিবন্ধীদের ট্রেন ভ্রমণে ২৫ শতাংশ ছাড় দিচ্ছে রেলওয়ে
প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ট্রেন ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৫ মে থেকে এ সুবিধা কার্যকর হবে।
শনিবার (২৩ মে) বাংলাদেশ রেলওয়েকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
নির্দেশনা অনুযায়ী, ৬৫ বছর বা তার বেশি বয়সী জেষ্ঠ নাগরিকরা ভাড়ার ভিত্তিমূল্যের ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন। তবে সার্ভিস চার্জ, ভ্যাটসহ অন্যান্য চার্জ বিদ্যমান হারে প্রযোজ্য হবে। অনলাইনে টিকিট কাটার সময় জাতীয় পরিচয়পত্রের তথ্য থেকে বয়স স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হবে।
এই সুবিধা অনলাইন ও কাউন্টার—উভয় মাধ্যমেই পাওয়া যাবে। এজন্য ব্যবহারকারীকে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং প্ল্যাটফর্ম ‘রেলসেবা’ অ্যাপে নিবন্ধিত থাকতে হবে।
একজন জেষ্ঠ নাগরিক প্রতি সপ্তাহে সর্বোচ্চ দুইবার এ সুবিধা পাবেন। সপ্তাহ গণনা করা হবে যাত্রার তারিখ অনুযায়ী। ছাড়কৃত টিকিট ফেরত দিলে সেই অর্ডার সাপ্তাহিক হিসাব থেকে বাদ যাবে এবং একই সপ্তাহে পুনরায় ছাড় পাওয়ার সুযোগ থাকবে।
জেষ্ঠ নাগরিকের সহযাত্রীর জন্য নিয়মিত ভাড়া প্রযোজ্য হবে। তবে সহযাত্রীও প্রবীণ হলে প্রতি বুকিংয়ে সর্বোচ্চ একজন অতিরিক্ত প্রবীণ সহযাত্রী ছাড় সুবিধা পাবেন। এজন্য তাকে নিজস্ব নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে আলাদাভাবে ভেরিফাইড হতে হবে।
প্রতিবন্ধী যাত্রীদের ক্ষেত্রে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারীরা এ সুবিধার আওতায় থাকবেন। আন্তঃনগর ট্রেনের সুলভ বা শোভন শ্রেণিতে এবং যেসব ট্রেনে এসব শ্রেণি নেই সেখানে শোভন চেয়ার শ্রেণির মোট ভাড়ার ওপর বিদ্যমান ৫০ শতাংশ ছাড় বহাল থাকবে। পাশাপাশি সব শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিতে নতুন করে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে।
প্রতিবন্ধী যাত্রীদের জন্য আপাতত শুধু স্টেশন কাউন্টার থেকে টিকিট ইস্যুর ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। ভবিষ্যতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অনলাইন টিকিটের ব্যবস্থাও চালু করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে, স্বল্প দূরত্বের কমিউটার ট্রেনে শিক্ষার্থীদের ইউনিফায়েড পরিচয়পত্র চালুর পর টিকিট মূল্যের ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
রেলপথ মন্ত্রণালয় আরও জানায়, রেল পরিবহন ব্যবস্থাকে আরও জনবান্ধব, সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে বর্তমান সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর নির্বাচনি ইশতেহারে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬০ বছরের বেশি বয়সীদের জন্য বিশেষ ভাড়া ছাড়ের ঘোষণা দেয়।
এর ধারাবাহিকতায় গত ৩ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বৈঠকে ১৮০ দিনের মধ্যে প্রতিবন্ধী, শিক্ষার্থী ও সিনিয়র সিটিজেনদের ট্রেনে ২৫ শতাংশ ছাড়ে ভ্রমণের সুযোগ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনার আলোকে প্রথম পর্যায়ে জেষ্ঠ নাগরিক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এ সুবিধা চালু করা হচ্ছে।
৭২ দিন আগে
সিরাজগঞ্জে টাকার প্রলোভন দেখিয়ে মানসিক প্রতিবন্ধী শিশুকে ‘ধর্ষণ’
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামে টাকার প্রলোভন দেখিয়ে এক মানসিক প্রতিবন্ধী শিশুকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, ভুক্তভোগীর বাবা-মা ঢাকায় গার্মেন্টেসে চাকরি করেন। তাদের মেয়ে ওই গ্রামে নানা বাড়িতে থাকে। সে স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করে। গত ২৬ এপ্রিল সকালে ওই শিশু স্কুলে যাওয়ার পথে একই এলাকার শান্ত (২৫) তাকে ২৫ টাকার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যান। শান্তর বাড়িতে কেউ ছিল না। এ সময় শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। এ ঘটনার পর ওই শিশু অসুস্থ হয়ে পড়ে। পরে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে। শনিবার (২ এপ্রিল) শিশুটিকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার (৩ এপ্রিল) রাতে মেয়েটির বাবা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেছেন।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
৯১ দিন আগে
দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে পীরগাছা সোসাইটির ঈদ সামগ্রী বিতরণ
ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেছে পিছিয়েপড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করা সামাজিক সংগঠন ‘পীরগাছা সোসাইটি’।
রবিবার (৩০ মার্চ) দুপুর ১টায় রংপুরের পীরগাছা উপজেলার তানজিমুল হিকমাহ মাদরাসা প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি আবু জায়েদ আনসারীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সোসাইটির সহসভাপতি খাইরুল মোস্তাক সুমন, সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন শান্ত।
আরও পড়ুন: বোয়ালমারীর ১০ গ্রামে ঈদের নামাজ আদায়
জায়েদ আনসারী বলেন, সমাজের পিছিয়েপড়া মানুষদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আজকের এই আয়োজন। সবার জন্য ঈদের আনন্দ সমান ও একই হলেও সামাজিক সঠিক ব্যবস্থাপনা না থাকায় অনেক নিম্নআয়ের ও অসহায় মানুষ তা থেকে বঞ্চিত হন। পীরগাছা সোসাইটি মানুষের মাঝে ‘সবার জন্য ঈদ’ এই প্রত্যয়ে এমন উদ্যোগ গ্রহণ করেছে
তিনি আরও বলেন, ‘অসহায় ও দুস্থ মানুষদের অনেকেই অর্থাভাবে সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হন। আমরা পীরগাছা সোসাইটির পক্ষ থকে সামান্য উদ্যোগ গ্রহণের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’
৪৯২ দিন আগে
মেহেরপুরে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
মেহেরপুরের গাংনীতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ফাতেমা খাতুন (১২) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে গাংনী উপজেলার করমদী গ্রামে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: নওগাঁয় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ফাতেমা খাতুন করমদী গ্রামের সৌদি প্রবাসী ইমারুল ইসলামের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য তৌহিদ হোসেন বলেন, শনিবার দুপুরে প্রতিবন্ধী ফাতেমা খাতুন তার চাচা এনামুল হকের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সন্ধানী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: পাবনায় নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
৬৭৫ দিন আগে
গান বাজানোয় সাতক্ষীরায় প্রতিবন্ধী তরুণীকে পিটিয়ে হত্যা
সাতক্ষীরায় বাড়ির সামনে দিয়ে গান বাজিয়ে যাওয়ায় চুমকি (১৫) নামে এক প্রতিবন্ধী কিশোরীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদরের লাবসা ইউনিয়নের থানাঘাটা মোড়ে ঘটনাটি ঘটে।
আটক ইলিয়াস হোসেন একই এলাকার একরামুল হোসেনের ছেলে এবং চুমকি একই এলাকার রেজাউল ইসলামের প্রতিবন্ধী মেয়ে।
আরও পড়ুন: গভীর রাতে ঘরে ঢুকে নারীকে হত্যা, স্বর্ণালংকারসহ মালামাল লুট
স্থানীয়রা জানান, চুমকি রাস্তা দিয়ে একটি স্পিকারে জোরে গান বাজিয়ে যাচ্ছিলেন। জোরে গান বাজানোর কারণে হাতুড়ি দিয়ে চুমকির মাথায় কয়েকটি আঘাত করেন ইলিয়াস। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চুমকির। পরে ইলিয়াস ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা আটক করে মারধর করেন। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পে খবর দিলে র্যাব সদস্যরা এসে ইলিয়াস ও তার বাবা-মাসহ পাঁচজনকে আটক করে নিয়ে যায়।
সদর হাসপাতালের চিকিৎসক মমতাজ মুজিদ বলেন, চুমকিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। তার মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে।
র্যাব-৬ সাতক্ষীরার কমান্ডার মো. ফয়সাল তানভীর বলেন, এ ঘটনায় র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইলিয়াস হোসেন, তার মা ও বাবাসহ মোট পাঁচজনকে আটক করেছে। যাছাই-বাছাই শেষে অভিযুক্তদের বিষয়ে জানানো হবে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ইলিয়াস মাদকাশক্ত। জোরে গান বাজানোর কারণে তাকে হত্যা করেছে।
আরও পড়ুন: নওগাঁয় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
৬৮৯ দিন আগে
মৌলভীবাজারে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার
মৌলভীবাজারের রাজনগরে প্রদীপ দেব নামে প্রতিবন্ধী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯টায় উপজেলার ক্ষেমসহস্র গ্রামের কালিবাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ভালুকায় গৃহবধূর লাশ উদ্ধার
প্রদীপ উপজেলার সদর ইউনিয়নের ক্ষেমসহস্র গ্রামের প্রণয় দেবের ছেলে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক বলেন, ধারণা করা যাচ্ছে প্রদীপকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আমরা তদন্ত করছি।
আরও পড়ুন: নিখোঁজের ২ দিন পর মালয়েশিয়ান নাবিকের লাশ উদ্ধার
৮১৫ দিন আগে
রাণীনগরে প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চা ব্যবসায়ী গ্রেপ্তার
নওগাঁর রাণীনগরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে জালাল শেখ (৪৮) নামে এক চা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার উপজেলার লোহাচুড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ভারতে পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণ: নারীর প্রতি যৌন সহিংসতা রোধে দেশজুড়ে বিক্ষোভ
জালাল শেখ লোহাচুড়া কারিগরপাড়া গ্রামের আলেফ উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, জালাল শেখ একই গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া প্রতিবন্ধী স্কুলছাত্রীকে স্কুল ছুটির পর বিভিন্ন প্রলোভন ও হুমকি-ধামকি দিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন। গত সোমবার ওই স্কুলছাত্রী গ্রামের একটি পুকুরপাড়ে বসে মাছ ধরা দেখছিলেন। এ সময় জালাল সেখানে গিয়ে ওই স্কুলছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটি দেখে ফেলেন। এরপর স্কুলছাত্রীর পরিবার বিষয়টি জানতে পারে।
পরে স্কুলছাত্রী তার পরিবারকে জানায়, দীর্ঘদিন ধরে স্কুল ছুটির পর বাড়িতে ফেরার পথে বিভিন্ন সময়ে জালাল তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ও হুমকি-ধামকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেছেন। ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দিয়েছেন। স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শনিবার সন্ধ্যায় রাণীনগর থানায় জালালের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
এ ঘটনায় অভিযুক্ত জালাল শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ বলেন, প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় চা ব্যবসায়ী জালালকে পুলিশ গ্রেপ্তার করেছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: জাবি ক্যাম্পাসে ধর্ষণ: ৫ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের সনদ বাতিল
খুলনায় তরুণীকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে উপজেলা চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
৮৭০ দিন আগে
চুয়াডাঙ্গায় বাস চাপায় প্রতিবন্ধী কিশোরের মৃত্যু
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে নুরনবী (১৬) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলার উথলী গ্রামের আমতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরনবী একই উপজেলার সিংনগর গ্রামের মসজিদ পাড়ার হাসেম আলীর ছেলে।
আরও পড়ুন: নড়াইলের ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ৪ দিন পর মৃত্যু
এ ঘটনায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় উত্তেজিত জনতা।
খবর পেয়ে জীবননগর থানা পুলিশ এবং জীবননগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ২ ঘণ্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
প্রতক্ষদর্শীরা জানায়, সিংনগর গ্রামের প্রতিবন্ধী নুরনবী বাইসাইকেলযোগে বিকেল সাড়ে ৪টার সময় বাড়ি থেকে বের হয়ে উথলী বাসস্ট্যান্ডে যাচ্ছিল। সে সাড়ে ৫টার দিকে উথলীর আমতলায় প্রধান সড়কে উঠলে জীবননগর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী যাত্রীবাহী বাস খাতুন এন্টারপ্রাইজ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে নুরনবী রাস্তার ওপর ছিটকে পড়লে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: দেশে আরও ২৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে এক জনের মৃত্যু
৮৭২ দিন আগে