কারখানা
সিরাজগঞ্জে জামায়াত নেতার কারখানা সিলগালা, ৩ লাখ টাকা জরিমানা
সিরাজগঞ্জ সদর উপজেলার শাহানগাছা এলাকায় অভিযান চালিয়ে এক জামায়াত নেতার অনুমোদনহীন কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ মার্চ) বিকেলে ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সূত্রে জানা যায়, ওই কারখানায় দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধ উৎপাদনের কথা বলে সেখানে হারপিক ও কয়েল প্রস্তুত করা হতো। এছাড়া সেখানে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন গরু ও হাঁস-মুরগির ওষুধ উৎপাদন করা হতো। তাদের তৈরি নিমের মাজনে কোনো নিমের উপাদান পাওয়া যায়নি। পণ্যগুলোতে মেয়াদোত্তীর্ণের তারিখও লেখা ছিল না।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানাটি সিলগালা করা হয়। সে সময় কারখানা মালিক নজরুল ইসলামকে ৩ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযান পরিচালনার সময় সেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর ও ক্যাবের প্রতিনিধিসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
১১ দিন আগে
কারখানার লিফট ছিঁড়ে নিচে পড়ে দুই শ্রমিক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতে রড তৈরির কারখানায় কাজ করার সময় কারখানার লিফট ছিঁড়ে নিচে পড়ে মো. রিফাত (২৫) ও মো. মোস্তফা (২৪) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন।
রবিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বাঁশবাড়িয়া সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মোস্তফা এবং মিরসরাই উপজেলার করুয়া এলাকার শামসুল হকের ছেলে রিফাত।
স্থানীয়রা জানান, কাজ করার সময় লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে দুই শ্রমিক আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুরে তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: গভীর মাটির কূপ সংস্কার ও পরিস্কারকালে ২ শ্রমিক নিহত
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে শ্রমিক মোস্তফা ও রিফাত গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন।’
‘রিফাতকে হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনিও মারা যান।’
এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
৩৪২ দিন আগে
কোনাপাড়ায় বন্ধ হলো দূষণকারী সব কারখানা
কোনাপাড়ার ময়লার ভাগাড় ও সামাদনগরে গত তিনদিন ধরে অভিযান চালিয়ে সব বায়ুদূষণকারী ব্যাটারি কারখানা সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট।
রবিবার (৩০ মার্চ) রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকা, মান্ডা, গ্রীন সিটির পেছন অংশ, সামাদনগর, শরীফপুর, ময়লা রাস্তা মোড় ও কোনাপাড়ায় এসব অভিযান পরিচালন করা হয়।
এ সময় এসব এলাকায় থাকা ঢালাই লোহার কারখানাগুলোও বন্ধ পাওয়া গেছে। অভিযানে গ্রীন মডেল টাউনের আশপাশের এলাকাও অন্তর্ভুক্ত ছিল।
এ সময় কোনাপাড়া এলাকার মোবাইল কোর্টের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও অভিযানে অংশ নেন। উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা পুলিশ, টহল পুলিশ ও লাইন পুলিশও।
আরও পড়ুন: ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ঢাকায় বিক্ষোভ
৩৫৫ দিন আগে
টিফিন খেয়ে গাজীপুরে এক কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে টঙ্গীর সিংবাড়ী মোড় এলাকার বারাকা ফ্যাশন লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানান, বৃহস্পতিবার রাতে প্রায় ১ হাজার শ্রমিককে ওভারটাইমের জন্য রাখা হয় কারখানায়। রাত ৮টার দিকে কারখানা কর্তৃপক্ষ তাদের টিফিন সরবরাহ করলে টিফিন খেয়ে অসুস্থ হতে থাকেন তারা।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ ১০ শিক্ষার্থী
পরে তাদের টঙ্গীর সরকারি হাসপাতাল ও গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানান শ্রমিকরা।
বারাকা ফ্যাশন লিমিটেড কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, ‘শ্রমিকরা টিফিন খেয়ে অসুস্থ হওয়ার পর কারখানার ভেতরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অসুস্থ শ্রমিকদের সংখ্যা বাড়লে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. কাজী কাশফিয়া তাবাসসুম জানান, অসুস্থ অবস্থায় আনা হলেও প্রাথমিক চিকিৎসার পরে সব রোগীই দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
আরও পড়ুন: রাজশাহীতে মদ্যপানে ৪ জনের মৃত্যু, অসুস্থ আরও ৪
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর ইসমাইল হোসেন জানান, শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
তদন্ত চলছে বলেও জানান শিল্প পুলিশের এই কর্মকর্তা।
৪২২ দিন আগে
বেতন-ভাতার দাবিতে গাজীপুরে ৩ কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ
বেতন ভাতাসহ বিভিন্ন দাবিতে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছেন গাজীপুরের তিনটি কারখানার শ্রমকিরা।
এ সময় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে যৌথবাহিনী সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড গার্মেন্টস কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিসহ
১২ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট বিলসহ ৮টি দাবি মেনে নেয়।
গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বাঘের বাজার জোনের পরিদর্শক সুমন মিয়া জানান, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
এছাড়া কালিয়াকৈর উপজেলার মৌচাকে সকালে কোকোলা ফুড প্রোডাক্টস নামে একটি খাদ্য উৎপাদন কারখানার শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেন। কারখানার শ্রমিকদের হাজিরা বোনাস, বাৎসরিক ছুটিসহ ১২ দফা দাবির পরিপ্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এই কারখানাটি বন্ধ ঘোষণা করে।
এরপর আজ সকালে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক কিছু সময় অবরোধ করেন। একপর্যায়ে কিছু শ্রমিক বন্ধ কারখানার ভেতরে জোর করে প্রবেশ করে ভাঙচুর চালান।
খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিনজনকে আটক করেন তারা।
অন্যদিকে, গাজীপুর মহানগরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার সকাল সাড়ে ৯টায় টঙ্গীর খাঁ পাড়া এলাকায় সিজন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
জানা যায়, গাজীপুর মহানগরীর টঙ্গীর পশ্চিম থানাধীন খাঁ পাড়া এলাকায় অবস্থিত সিজন্স ড্রেসেস লিমিটেড কারখানার শ্রমিকরা সকাল ৭টায় কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে শ্রমিকরা সকাল সাড়ে ৯টার দিকে জুলাই ও আগস্ট মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের যোগাযোগের চেষ্টা চলছে।
আরও পড়ুন: গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা
৫৪৫ দিন আগে
কারখানাগুলোকে সহিংসতা-হামলা থেকে রক্ষায় সরকার বদ্ধপরিকর: অধ্যাপক ইউনূস
বাংলাদেশের শিল্প নতুন উচ্চতায় পৌঁছাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তার সরকার কারখানাগুলোকে সহিংসতা ও হামলা থেকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
ইউনূস বলেন, ‘আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে এই শিল্পকে সুরক্ষা দেওয়া।’
আরও পড়ুন: অধ্যাপক ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন: পররাষ্ট্র উপদেষ্টা
প্রধান উপদেষ্টা বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদেরকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাৎকালে এক ব্যবসায়ী প্রতিনিধি দলের উদ্দেশে তিনি বলেন, 'আমরা এই শিল্পকে নতুন মাত্রায় নিয়ে যেতে চাই।’
প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার বিপ্লব দেশে আশার নতুন যুগের সূচনা করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার শিল্প, অর্থ ও উৎপাদন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ব্যবসায়ী নেতারা পোশাক ও ওষুধ খাতে সাম্প্রতিক অস্থিরতার প্রসঙ্গ উত্থাপন করে বলেন, তারা সন্দেহ করেন যে দেশের বাইরে বসবাসরত গোষ্ঠীসহ বহিরাগতদের প্ররোচনায় কারখানাগুলো ভাঙচুর করা হয়েছে।
আরও পড়ুন: আপনার সহমর্মিতা ও উপলব্ধি গভীরভাবে স্পর্শ করেছে: ইউএই প্রেসিডেন্টকে ড. ইউনূস
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে তারা বলেন, কারখানায় নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।
অধ্যাপক ইউনূস বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে আরও ক্রয়াদেশ পাওয়ার প্রচেষ্টায় শ্রম সংস্কার গ্রহণের জন্য শিল্প নেতাদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ সংস্কার করার বড় সুযোগ আমাদের রয়েছে। আমাদের শ্রম আইনকে আইএলও স্ট্যান্ডার্ডে উন্নীত করতে হবে।’
অধ্যাপক ইউনূস বলেন, তিনি বিশ্বের শীর্ষ ব্যবসায়িক প্রধান নির্বাহীদের সঙ্গে কথা বলেছেন এবং তারা বাংলাদেশে বিনিয়োগ করতে এবং দেশের উৎপাদনকারীদের আরও ক্রয়াদেশ(অর্ডার) দিতে আগ্রহী।
বৈঠকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নাসের এজাজ বিজয় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন: ইউএনএইচসিআরের সহায়তা চাইলেন অধ্যাপক ইউনূস
৫৬৪ দিন আগে
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধের নির্দেশ বিজিএমইএ’র
শ্রমিকদের সুরক্ষার কথা বিবেচনা করে পোশাক কারখানা বন্ধ রাখতে মালিকদের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল ইউএনবিকে বলেন, 'বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের সার্বিক সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব পোশাক কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের অনুরোধ করা হয়েছে।’
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
৫৯৪ দিন আগে
রপ্তানিমুখী চামড়াজাত পণ্য কারখানায় নগদ প্রণোদনা দেওয়া হবে: বাংলাদেশ ব্যাংক
সরকার রপ্তানিকারকদের নিজস্ব কারখানায় উৎপাদিত চামড়াজাত পণ্যের পাশাপাশি শতভাগ রপ্তানিমুখী পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে নগদ প্রণোদনা দেবে।
বৃহস্পতিবার (৩০ মে) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শতভাগ রপ্তানিমুখী উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি নিজস্ব কারখানায় উৎপাদিত চামড়াজাত পণ্য রপ্তানির জন্য নগদ সহায়তা দেওয়া হবে।
আরও পড়ুন: ডিসি-ইউএনওদের দামি গাড়ি দেওয়ার সিদ্ধান্ত রাষ্ট্রীয় অর্থের অপচয়: অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন
পরিপত্রে উল্লিখিত নগদ অর্থ সহায়তা-সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
সরকার দীর্ঘদিন ধরে চামড়া খাতের সহায়তার অংশ হিসেবে শতভাগ রপ্তানিমুখী চামড়া শিল্প প্রতিষ্ঠানকে ১৫ শতাংশ নগদ সহায়তা দিয়ে আসছে। তবে চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে ৪৩টি পণ্যের জন্য নগদ সহায়তা কমানো হয়।
এর মধ্যে চামড়া খাত অন্যতম। গত ৩০ জানুয়ারি চামড়া ও চামড়াজাত পণ্যে নগদ সহায়তা ১৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করার সিদ্ধান্ত নেয় সরকার।
আরও পড়ুন: সিআইবির ডাটাবেজে ইচ্ছাকৃত ঋণখেলাপির তালিকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
৬৬০ দিন আগে
বাংলাদেশে ভারতের নতুন ওষুধ কারখানার উদ্বোধন
বাংলাদেশের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা যৌথভাবে শনিবার মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে ভারতের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি সান ফার্মার নতুন প্ল্যান্ট উদ্বোধন করেছেন।
সান ফার্মা বিশ্বের চতুর্থ বৃহত্তম বিশেষায়িত জেনেরিক ফার্মাসিউটিক্যাল সংস্থা, যা ১০০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে।
বছরে ১০০ কোটিরও বেশি ট্যাবলেট ও ক্যাপসুল উৎপাদনের সক্ষমতা নিয়ে বাংলাদেশে এটি এই প্রতিষ্ঠানের দ্বিতীয় বিনিয়োগ।
অনুষ্ঠানে হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও শিল্প সংশ্লিষ্টতার অংশ হিসেবে নতুন বিনিয়োগের কথা তুলে ধরেন। এটি তাদের সম্পর্কের সাম্প্রতিক রূপান্তরের একটি দৃশ্যমান প্রতীক বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জোর দিয়ে বলেন, এই প্ল্যান্ট বাংলাদেশের কোনো অর্থনৈতিক অঞ্চলে প্রথম ফার্মাসিউটিক্যাল ইউনিট। এটি কেবল বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বৃদ্ধির ভারতের অব্যাহত প্রতিশ্রুতির একটি প্রমাণ নয়, বরং এটি বাংলাদেশে বিনিয়োগের জন্য ভারতীয় ব্যবসায়ীদের ক্রমবর্ধমান আগ্রহের উদাহরণ।
হাইকমিশনার ভার্মা কোভিড-১৯ মহামারি চলাকালীন ঘনিষ্ঠ সম্পৃক্ততাসহ স্বাস্থ্য খাতে শক্তিশালী দ্বিপক্ষীয় সহযোগিতার কথা উল্লেখ করেন। সেসময় ভারত 'ভ্যাকসিন মৈত্রী' এবং অক্সিজেন এক্সপ্রেস-এর আওয়তায় বাংলাদেশে ভ্যাকসিন সরবরাহ ও প্রশিক্ষণ দিয়েছিল। তবে বাংলাদেশও ভারতকে গুরুত্বপূর্ণ ওষুধ উপহার দেয়।
গত কয়েক দশকে বাংলাদেশের ওষুধ শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতির স্বীকৃতি দিয়ে হাইকমিশনার জেনেরিক ওষুধ উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের উত্থানের ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: সৌদি আরবের ৮০ কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: সালমান এফ রহমান
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের চালু থাকা ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) চাহিদার প্রায় ৩০ শতাংশ পূরণ করে বাংলাদেশের ওষুধ শিল্পের প্রবৃদ্ধির রেকর্ড অনুযায়ী ভারত একটি বিশ্বাসযোগ্য অংশীদার।
সরকারি প্রণোদনার মাধ্যমে দেশীয় উৎপাদনে নতুন করে গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভারতীয় নির্মাতাদের জন্য যৌথ উদ্যোগ, যৌথ গবেষণা ও উন্নয়ন প্রচেষ্টা এবং প্রযুক্তি চুক্তির আকারে বাংলাদেশি কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্ব প্রতিষ্ঠার যথেষ্ট সুযোগ রয়েছে।
হাইকমিশনার বলেন, আজকের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে নতুন ভারতীয় বিনিয়োগ কেবল দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককেই শক্তিশালী করবে না, বরং দুই অর্থনীতির মধ্যে শক্তিশালী সরবরাহ ব্যবস্থা এবং মূল্য শৃঙ্খল সংযোগ প্রতিষ্ঠার ক্ষেত্রেও আরেকটি পদক্ষেপ হবে।
আরও পড়ুন: করদাতাদের ওপরই বেশি চাপ দিচ্ছে এনবিআর: সালমান এফ রহমান
৬৬৫ দিন আগে
কুমিল্লায় নকল চিপস কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
কুমিল্লায় নকল চিপস উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা ও বিএসটিআই।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে যৌথ এই অভিযান চালানো হয়।
আরও পড়ুন: ‘ঈদ যাত্রায় ভাড়া-গতি-যাত্রী অতিরিক্ত হলে এক লাখ টাকা জরিমানা’
বিএসটিআই কুমিল্লার উপপরিচালক (সিএম) কে এম হানিফ বলেন, মেসার্স রবি ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠান বিএসটিআই থেকে তিনটি পণ্যের লাইসেন্স নিয়ে প্রসিদ্ধ ব্রান্ডের আরও ৮টি পণ্য নকল করে মোড়কজাত করে বিক্রি করছে।
তিনি আরও বলেন, নকল মোড়কজাত পণ্যের মধ্যে হুবহু বোম্বের সুইটস কোম্পানির মতো রিং চিপস, পটেটো চিপস ও লেইজার চিপস। একইসঙ্গে প্রাণ কোম্পানির জিরোস চিপসের আদলে জোরস চিপস নাম দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে। ফলে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করায় এক লাখ টাকা জরিমানা করা হয় এবং নকল চিপসের মোড়কের ৫টি রিল জব্দ করে পুঁড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) হাফিজুর রহমান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুন: অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানা
শ্রমিক অধিকার লঙ্ঘনের জরিমানার অংক বাড়ানো হয়েছে: আইনমন্ত্রী
৬৭৬ দিন আগে