এসপি
পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশে ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রবিবার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসবির ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে এপিবিএনের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের পুলিশ সুপার এবং ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে সিআইডির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
১৬ দিন আগে
ভারত-মিয়ানমার সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির
ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সেজন্য সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদেরকে (এসপি) সতর্কবার্তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বুধবার (৭ মে) বিকালে রাজধানীর গুলশানে বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
আইজিপি বলেন, ‘ভারতের সাথে আমাদের সীমান্তবর্তী জেলা ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি। ভারত-পাকিস্তান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেজন্য সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদেরকে আগেই সতর্কবার্তা দেয়া হয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করবো যেন এর পরিপ্রেক্ষিতে আমাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়।’
আরও পড়ুন: আইনশৃঙ্খলার অবনতির জন্য একটি স্বার্থান্বেষী মহল জড়িত: আইজিপি
বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতা এবং আইজিপি কাপ-২০২৪ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রধান অতিথি ছিলেন পুলিশপ্রধান। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আর রানার্স আপ হয়েছে স্পেশাল ব্রাঞ্চ (এসবি)।
বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ৫-৭ মে পর্যন্ত এ প্রতিযোগিতায় ছয়টি ইভেন্টে অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ শুটিং ক্লাবের সভাপতি মোস্তফা কামাল।
৪৪০ দিন আগে
পূর্বশত্রুতা ও ট্রলারের লোভে যাত্রীবেশে চাচাকে হত্যা: এসপি
বরিশালের উজিরপুরে পূর্বশত্রুতা ও ট্রলারের লোভে যাত্রীবেশে চাচাকে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা ও তার পরিবারের বিরুদ্ধে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার (এসপি) শরিফ উদ্দীন লিখিত বক্তব্যে এই তথ্য জানান।
গত ৩১ জানুয়ারি উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ট্রলারচালক মাহাবুব মুণ্ডপাশা গ্রামের সেকান্দার আলীর ছেলে।
পুলিশ সুপার বলেন, গত ৩১ জানুয়ারি শিকারপুর খেয়াঘাটে ট্রলারচালক মাহাবুব হাওলাদারকে যাত্রী বেশে মাঝ নদীতে নিয়ে হত্যা করে তার ভাতিজা ও পরিবারের সদস্যসহ ৬ জন। ওই ঘটনায় থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করে মাহাবুবের পরিবার। এরপর আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন: আইএসপিআর
আসামিরা হলেন— বরিশালের উজিরপুরের সুজন হাওলাদার, রিয়াদ হাওলাদার, মুলাদীর নাঈম হাওলাদার, সাব্বির খান, তাজিম হাওলাদার ও বরগুনা জেলার তাসিন হাওলাদার।
তিনি আরও বলেন, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উজিরপুরের পৃথক স্থান থেকে ছয়জনকে গ্রেপ্তার করে হত্যা মামলায় আদালতে সোপর্দ করলে বিচারক তাদের জেল হাজতে পাঠান।
৫২৪ দিন আগে
রাজশাহী সারদা পুলিশ একাডেমী থেকে এসপি তানভীর আটক
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমী থেকে তানভীর সালেহীন ইমন নামের এক পুলিশ সুপারকে (এসপি) আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে আটক করে নিয়ে যায়।
পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা থেকে ডিবির টিম এসে এসপি তানভীর সালেহীন ইমনকে নিয়ে গেছে। কেন, কী অভিযোগে নিয়ে যাওয়া হয়েছে তা ডিবি বলতে পারবে।’
তানভীর সালেহীনের বাড়ি কিশোরগঞ্জে। তার বাবা মুক্তিযোদ্ধা ইকবাল করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারে ২০১০ সালে পুলিশে যোগ দেন তানভীর সালেহীন। তিনি ২০১৬ সালে আইজিপি ব্যাজ এবং ২০১৭ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পান।
আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন কর্মকর্তা ছিলেন তিনি। কর্মজীবনে তিনি রেকর্ড ২৭ বার কুমিল্লা জেলা পুলিশের সেরা সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত হন। ২০২২ সালে তিনি এসপি হিসেবে পদোন্নতি পান।
আরও পড়ুন: দুর্নীতির দায়ে এসপি নিহার রঞ্জনকে শাস্তি
এরপর তাকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) হিসেবে পদায়ন করা হয়।
সম্প্রতি সারদায় প্রশিক্ষণরত পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলদের তার স্বাক্ষরেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছিল। একাডেমীর অধ্যক্ষের পক্ষে তিনি শোকজ করছিলেন।
৫২৪ দিন আগে
ফরিদপুরের এসপিকে প্রত্যাহার
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানকে বদলি করে ঢাকা মহানগরীর পুলিশকে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. মিজানুর রহমানের সই করা এক আদেশে তাকে বদলির কথা বলা হয়।
একই সঙ্গে ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে ফরিদপুর জেলার পুলিশ সুপার পদে পদায়নের জন্য অনাপত্তি দিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: ফরিদপুর-৩ আসন: হামলায় আ. লীগ প্রার্থীর ২ সমর্থক আহত
এর আগে রবিবার ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ যাচাই-বাছাই করে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে নির্দেশনা দিয়েছে ইসি।
ইসির উপসচিব মো. মিজানুর রহমানের সই করা এ সংক্রান্ত চিঠি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার বদলির অনাপত্তির বিষয়ে ওই চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. শাহজাহানকে ঢাকা মহানগরীর পুলিশে (ডিএমপি) উপপুলিশ কমিশনার পদে পদায়নে নির্বাচন কমিশন অনাপত্তি করেছে।
একই সঙ্গে ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে ফরিদপুর জেলার পুলিশ সুপার পদে পদায়নের জন্য অনাপত্তি দিয়েছে ইসি।
প্রসঙ্গত, ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. শাহজাহানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এতে তাকে অন্যত্র বদলি করে একজন নিরপেক্ষ পুলিশ সুপারকে পদায়ন করার জন্য মুহাম্মদ সাইফুর রহমান নামে এক ব্যক্তি ইসিতে আবেদন করেন। পরে বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দেয় ইসি।
আরও পড়ুন: ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে নৌকার ক্যাম্প ভাঙচুরের অভিযোগ
৯৩৮ দিন আগে
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাবুল আক্তারের জামিন
চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে একই আইনের অধীনে ঢাকায় করা এক মামলায় জামিন আবেদনের আদেশ দুই মাসের জন্য মুলতবি (স্ট্যান্ড ওভার) রেখেছেন।
রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পি।
এর আগে চলতি বছরের ৫ জানুয়ারি চট্টগ্রামের মামলায় তার জামিন আবেদন না মঞ্জুর করেছিলেন বিচারিক আদালত। পাশাপাশি ঢাকায় করা মামলায়ও জামিন না মঞ্জুর করা হয়। পরে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। স্ত্রী হত্যা মামলায় ২০২১ সালের মে মাসে গ্রেপ্তার হয়ে বাবুল বর্তমানে কারাগারে আছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে সাইবার মামলায় জামিন পেলেন বাবুল আক্তারের বাবা ও ভাই
পিবিআই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সুপার নাইমা সুলতানা গত বছরের ১৯ অক্টোবর খুলশী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। মামলায় বাবুল আক্তার ছাড়াও যুক্তরাষ্ট্রে থাকা সাংবাদিক ইলিয়াস হোসাইন, বাবুলের ভাই হাবিবুর রহমান ও বাবা ওয়াদুদ মিয়াকে আসামি করা হয়। মামলায় বাবুলের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলা নিয়ে মিথ্যা-অসত্য তথ্য সরবরাহ প্রচারের অভিযোগ আনা হয়। একই অভিযোগে এ আসামিদের নামে গত ১৭ সেপ্টেম্বর ঢাকার ধানমন্ডি থানায় মামলা করেন পিবিআইপ্রধান বনজ কুমার মজুমদার।
মামলায় অভিযোগ, মাহমুদা হত্যা মামলা নিয়ে আসামিরা ফেসবুক-ইউটিউবে মিথ্যা তথ্য প্রচার করে বিভ্রান্তি ছড়িয়েছেন। এতে পিবিআই ও সংস্থাপ্রধানের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। বাবুল, হাবিবুর ও ওয়াদুদের যোগসাজশে বিদেশে থাকা ইলিয়াস মিথ্যা তথ্য প্রচার করেন।
২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন বাবুলের স্ত্রী মাহমুদা। এ মামলায় গত ১৩ সেপ্টেম্বর বাবুলসহ সাতজনের নামে আদালতে অভিযোগপত্র দেয় পিবিআই। এ মামলায় চলতি বছরের ১৩ মার্চ বাবুল আক্তারসহ সাতজনের নামে অভিযোগ গঠনের আদেশ দেন চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালত।
আরও পড়ুন: জামিন পেলেন সাবেক এসপি বাবুল আক্তারের বাবা ও ভাই
১১৪৩ দিন আগে
আরও এক এসপি বাধ্যতামূলক অবসরে
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার আরও এক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এর সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
আরও পড়ুন: আরও ২ ডিআইজি বাধ্যতামূলক অবসরে
বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার মো. মুনির হোসেনকে পাবলিক সার্ভিস অ্যাক্ট-২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এর আগে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক পদমর্যাদার দুই পুলিশ কর্মকর্তা ও চার এসপিকে চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
আরও পড়ুন: জনপ্রশাসনের উপসচিব বাধ্যতামূলক অবসরে
আরও এক পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
১৩০৯ দিন আগে
নির্বাচনে ডিসি, এসপিদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকার নির্দেশ সিইসি’র
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল শনিবার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) আগামী বছরের শেষ নাগাদ বা ২০২৪ সালের শুরুতে অনুষ্ঠিতব্য পরবর্তী জাতীয় নির্বাচনে যে কোনো ভয়ভীতি মোকাবিলায় তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে বলেন।
তিনি বলেন, ‘নির্বাচনে কোনো অবৈধ হস্তক্ষেপ যদি শক্ত হাতে মোকাবিলা না করা হয়, তাহলে সেটা নির্বাচন নয়, প্রহসন।’
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আগামী নির্বাচনে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে। আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। তাই আগামীতে প্রতিটি নির্বাচন সফলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সকল ক্ষমতা প্রয়োগ করবেন।’
নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচন বিষয়ে আলোচনার জন্য শনিবার সারাদেশের জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন।
দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বলে বিএনপি ও তার মিত্রদের হুমকির মধ্যে আগামী জাতীয় নির্বাচনের আগে গতি বাড়ানোর জন্য বৈঠকটি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু নির্বাচন তদারকির জন্য বিতর্কিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার বিষয়ে সংবিধানে কোনো বিধান নেই বলে দাবি করে আসছে সরকার। সুপ্রিম কোর্ট ১৯৯৬ সালে ব্যবস্থাটি চালু করা ১৩তম সংশোধনী বাতিল করার পর ২০১১ সালে সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে পূর্ববর্তী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।
আরও পড়ুন: নির্বাচন বাঁচিয়ে রাখতে না পারলে রাজনীতি উধাও হয়ে যাবে: সিইসি
বৃহস্পতিবার সব রাজনৈতিক দলকে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাজধানীর ঢাকায় নির্বাচন কমিশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে সিইসি বলেন, ডিসি ও এসপিদের কঠোর অবস্থান নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের আগ্রহ ও আস্থাকে শক্তিশালী করবে, তাদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করবে। আলোচনায় উঠে আসে আগামী স্থানীয় সরকার নির্বাচনের কথাও।
সিইসি ডিসি ও এসপিদের তাদের ভূমিকা পালন করার সময় তাদের নিজস্ব রাজনৈতিক মতাদর্শ এড়িয়ে চলার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘আপনারা সরকারি কর্মচারী।’
তিনি আরও বলেন, ‘আপনার অবস্থানে আপনাকে নিরপেক্ষ হতে হবে। দেশের আইন অনুযায়ী আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে। এটাই জনগণের প্রত্যাশা। সকল নিয়ম-কানুন প্রয়োগ করে জনগণের প্রত্যাশা পূরণ করে আস্থা অর্জন করতে হবে।’
আরও পড়ুন: নির্বাচন নিয়ে ডিসি ও এসপিদের সঙ্গে বৈঠকে সিইসি
সিইসি আরও বলেন, বিরোধপূর্ণ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ মেটানো নির্বাচন কমিশনের বিষয় নয়।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সংবিধান, আইন ও বিধি আমাদের কাজের পরিধি, ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ করেছে বলে রাজনৈতিক সিদ্ধান্তে নির্বাচন (ইসি) হস্তক্ষেপ করতে পারে না।’
তিনি বলেন যে ডিসি ও এসপিদের অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে নতুন জাতীয় সরকার ও স্থানীয় সরকার সংস্থা গঠনের গুরুত্ব বুঝতে হবে।
বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও অতিরিক্ত আইজিপি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ক্ষমা চাইলেন সিইসি
১৩৮২ দিন আগে
নির্বাচন নিয়ে ডিসি ও এসপিদের সঙ্গে বৈঠকে সিইসি
আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দেশের সব জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার সকাল ১০টায় রাজধানীর নির্বাচন কমিশন (ইসি) মিলনায়তনে এ বৈঠক শুরু হয়।
২০২৩ সালের শেষের দিকে বা ২০২৪ সালের শুরুর দিকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
সিইসি তার স্বাগত বক্তব্যে বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ও স্থানীয় সরকার সংস্থা গঠনের গুরুত্ব সকল ডিসি ও এসপিদের বুঝতে হবে।
আরও পড়ুন: নির্বাচন বাঁচিয়ে রাখতে না পারলে রাজনীতি উধাও হয়ে যাবে: সিইসি
সাংবাদিকদের বৈঠকের কার্যক্রমে উপস্থিত থাকতে দেয়া হয়নি, তবে এটি শেষ হওয়ার পরে সিইসি একটি মিডিয়া ব্রিফিং করবেন বলে আশা করা হচ্ছে।
বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইজিপি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আগামী নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হতে পারে: সিইসি
নির্বাচন: ওইসিডি দেশগুলোর মিশন প্রধানদের সিইসির সঙ্গে সাক্ষাৎ
১৩৮২ দিন আগে
অতিরিক্ত ডিআইজি হলেন ৪৩ কর্মকর্তা
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৪৩ জন কর্মকর্তাকে উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত জারিকৃত গেজেট প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
তাদের যোগদানের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।
আরও পড়ুন: জনগণের কল্যাণে কাজ করুন: পদোন্নতিপ্রাপ্ত ডিআইজিদের আইজিপি
১৫১২ দিন আগে