গ্লোবাল লিগ্যাসি অ্যাওয়ার্ড
গ্লোবাল লিগ্যাসি অ্যাওয়ার্ডে ভূষিত পর্যটক নাজমুন নাহার
প্রখ্যাত বাংলাদেশি পরিব্রাজক নাজমুন নাহারকে আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গ্লোবাল লিগ্যাসি অ্যাওয়ার্ডে’ ভূষিত করা হয়েছে।
লাল-সবুজ পতাকা নিয়ে বিশ্ব ভ্রমণের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলখ্য।
সোমবার (২ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ফারজানা সিলভিয়া এবং বিশিষ্ট শিল্পপতি ডলি হাফিজ নাজমুন নাহারের হাতে সম্মানসূচক ক্রেস্ট ও সনদ তুলে দেন। এ সময় অ্যাগ্রো টেকের পরিচালক শেলি সেনগুপ্তা তাকে সম্মানসূচক উত্তরীয় পরিয়ে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নাজমুন নাহারের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের জন্যও একটি গর্বের মাইলফলক।
নাজমুন নাহার যুক্তরাষ্ট্রে পিস টর্চ বেয়ারার অ্যাওয়ার্ড, যুক্তরাজ্যের ওমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ডসহ ৫০টিরও বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। প্রথম বাংলাদেশি ও মুসলিম নারী হিসেবে ১৮৪টি দেশ ভ্রমণ করে অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন তিনি।
১ দিন আগে