পরিচ্ছন্ন ঢাকা
পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
ঢাকাবাসীর জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ জানান, সভায় রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় গঠিত কমিটির কাজ আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেন তারেক রহমান।
২৩ ঘণ্টা আগে