গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬২টি মামলা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান চলে।
অভিযানে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, এক হাজার ৬৩৩টি ইয়াবা বড়ি ও আড়াই গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
জব্দ করা অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে পাঁচটি মোবাইল ফোন, ১৭টি সাইকেল, মাদক বিক্রির অর্থ বলে ধারণা করা ৪৭ হাজার ৯০ টাকা, বিস্ফোরিত দুটি ধোঁয়া বোমার খোসা ও বিস্ফোরিত আটটি ককটেলের অংশবিশেষ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ ২৯ জন, লালবাগ ৫৮ জন, ওয়ারী ৭৪ জন, মতিঝিল ৩৯ জন, তেজগাঁও ৭১ জন, মিরপুর ১২৭ জন, গুলশান ২৩ জন ও উত্তরা বিভাগ ৫১ জনকে গ্রেপ্তার করেছে।
এছাড়া এসআরইউ-১ ও পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।