তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ বিশ্বনেতাদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জ্যেষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের ভেন্যুতে পৌঁছান। সেখানে আয়োজকেরা তাকে স্বাগত জানান।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরও সেখানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে লিডার্স লাউঞ্জে সমবেত হন বিশ্বনেতারা। সেখানে তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত অনানুষ্ঠানিক আলাপচারিতা হয়।
তারেক রহমানও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এসব অনানুষ্ঠানিক আলাপচারিতায় যোগ দেন।