রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৮টি মামলা করা হয়েছে।
সোমবার (৯ নম্বেভর) ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনায় ২৪ জন, লালবাগে ৬১ জন, ওয়ারীতে ৬৭ জন, মতিঝিলে ৬০ জন, তেজগাঁওয়ে ৭৭ জন, মিরপুরে ১৪৯ জন, গুলশানে ৫৩ জন ও উত্তরায় ৪৯ গ্রেপ্তার হয়েছেন। এছাড়া এবং গোয়েন্দা বিভাগ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে পুলিশ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ছয় কেজি ২০০ গ্রাম গাঁজা, চার হাজার ৬৪২ পিস ইয়াবা ট্যাবলেট, চারটি বিলাসবহুল গাড়ি, একটি প্রাইভেট কার, একটি অটোরিকশা, চারটি মোবাইল ফোন ও নগদ ১২ হাজার ৮০০ টাকা জব্দ করেছে।
রবিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।