নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলনে নেমেছেন তারা।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত আন্দোলনরত শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।