তিস্তা নদীর গোবর্ধন চরের কৃষকদের জন্য পানি কখনও আশীর্বাদ, কখনও দুর্ভোগের কারণ। বর্ষাকালে অতিবৃষ্টি ও নদীর পানি বেড়ে যাওয়ায় নিচু জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে বৃষ্টির অভাব ও নদীর পানি কমে যাওয়ায় উঁচু জমি শুকিয়ে যায়।
এই দুই বিপরীত পরিস্থিতির মধ্যে পড়ে ফসল রক্ষা এবং পরিবারের ভরণপোষণের জন্য পর্যাপ্ত আয় করতে হিমশিম খান কৃষকরা।
উৎপাদন খরচ বৃদ্ধি ও ধানের দাম কমে যাওয়ায় তাদের আগে থেকেই অনিশ্চিত জীবিকা আরও কঠিন হয়ে উঠেছে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার গোবর্ধন চরের কৃষক মোহাম্মদ বসির উদ্দিন (২৯) বলেন, এ বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়া এবং জমিতে নদীর পানি না থাকায় আমন ধানের ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে।
গভীর নলকূপ দিয়ে সেচ দেওয়ার সুবিধা না থাকায় জমি শুকিয়ে গেলে কৃষকদের তেমন কিছু করার থাকে না বলেও জানান তিনি।