নাটোরের সিংড়ায় ট্রাক্টরের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার আজুরদরগা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়ার শীবগঞ্জ উপজেলার বেলাল (৪৫) ও সিদ্দিক।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, গতকাল (বৃহস্পতিবার) রাত সাড়ে ৮ টার দিকে বেলাল ও সিদ্দিক মোটরসাইকেল করে বগুড়া থেকে নাটোর যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার আজুরদরগা নামক স্থানে মাটি বহনকরা একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিদ্দিক নিহত হন।
পরে গুরুতর আহত বেলালকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত যানবাহন হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।