সীতাকুণ্ড
সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
শনিবার (২ মে) দুপুরে উপজেলার বড় কুমিরার মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আরমান। কুমিল্লার বাসিন্দা এই ব্যক্তি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম জানান, কুমিরার কামাল সওদাগরের ভাঙারি দোকানটিতে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই সেখানে থাকা একটি ভ্যানের চালক নিহত হন। এছাড়া দোকানটির কামাল উদ্দিনসহ আশপাশে থাকা আরও ৪ জন আহত হন।
আহতদের উদ্ধার করে ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
৪ দিন আগে
চট্টগ্রামে চলন্ত ট্রেনের বগিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে চলন্ত চট্টলা এক্সপ্রেস ট্রেনের বগিতে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ট্রেনটির অন্তত ৩টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন টের পেয়ে দ্রুত যাত্রীরা নেমে যাওয়ায় কোন প্রাণহানি ঘটেনি। এই দুর্ঘটনার ফলে ঢাকা ও সিলেটের সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি (বিএমএ) গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনে আগুন লাগার খবর পেয়ে সীতাকুণ্ডের কুমিরা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেনটি ভাটিয়ারী রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ট্রেনটির বগিতে আগুনের সৃষ্টি হয়। চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিন ও ৩টি বগিতে আগুন লাগে। আগুন লাগার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে সময় ট্রেন ধীরে চলার কারণে তারা দ্রুত নেমে যান। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ৩টি বগি পুরোপুরি এবং একটি বগির আংশিক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সাব স্টেশন কর্মকর্তা আহসান আলী বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার ও একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে আগুন লেগেছে। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের পাওয়ার কার (বিদ্যুৎ উৎপাদনকারী বগি) থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশে এসি বগিতে ছড়িয়ে পড়ে।
এই দুর্ঘটনার ফলে ঢাকা ও সিলেটের সঙ্গে চট্টগ্রামমুখী ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
৪১ দিন আগে
সীতাকুণ্ডে পিকআপ উল্টে দুই ব্যবসায়ী নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই পান ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীরা হলেন: পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার রমনি মোহন চৌধুরীর ছেলে কমল চৌধুরী ও হাটহাজারী থানার পশ্চিম দেওয়াননগর এলাকার মৃত ননী চৌধুরীর ছেলে সমীর চৌধুরী।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমেন জানান, পটিয়ার হাইদগাঁও ব্রাহ্মণঘাটা থেকে পানবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ে পান ব্যবসায়ী কমল, সমীর ও উজ্জল চৌধুরী মিরসরাইয়ের মিঠাচরা বাজারে পান বিক্রি করার উদ্দেশ্যে রওনা হন। পিকআপটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে কমল চৌধুরী ও সমীর চৌধুরী গুরুতর আহত হন। তবে উজ্জল চৌধুরী সামান্য আঘাত পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কমল ও সমীর চৌধুরীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
১৪৩ দিন আগে
সীতাকুণ্ডে অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল পাহাড়ি এলাকায় দেশীয় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শনিবার (৩০ আগস্ট) গুইমারা রিজিয়নের ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজীর নেতৃত্বে ৩টি টহল দল এ অভিযান পরিচালনা করে।
এসব তথ্য নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজীর নেতৃত্বে অস্ত্র তৈরির ওই কারখানায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় ওই চার ব্যক্তিকে আটকসহ স্থানীয়ভাবে তৈরি ৬টি আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্তুজ, ৫ রাউন্ড ভরা কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, ২০টি দা, ২টি ওয়াকিটকি ও চার্জার, ১টি মাইক (মেগাফোন), ৪টি প্যারাসুট ফ্লেয়ার এবং অস্ত্র নির্মাণে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। পরবর্তীতে সব সরঞ্জামসহ ওই চারজনকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা হলে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
আরও পড়ুন: বেনাপোলে বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
গ্রেপ্তার চারজন হলেন— চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কামরুল হাসান রেদোয়ান (৫০), সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার মো. আশিক (২৫), কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার রুমন (৪৫), নোয়াখালী জেলার দক্ষিণ হাতিয়ার মো.আমির ইসলাম (৪০)।
ওসি মজিবুর রহমান জানান, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও আটক সন্ত্রাসীদের সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। আটক চার সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা রুজু শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।
২৪৮ দিন আগে
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় মুরাদপুর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত মুসলিম উদ্দিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের ছেলে। মুসলিম উদ্দিন মুরাদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানার বাইরে ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মুসলিম উদ্দিনের ওপর অতর্কিত হামলা করে। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার সময় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
নিহতের শ্বশুর আইয়ুব আলী মেম্বার বলেন, ‘বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন মুসলিম। দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে আহত করলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার সময় তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’
৩৯০ দিন আগে
সীতাকুণ্ডে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা নিহত ২, আহত ২
সীতাকুণ্ডের ফৌজদারহাট সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আনোয়ার মিয়া ও রহিমা বেগম। এরা দুজনই ঢাকার নারায়ণগঞ্জের বাসিন্দা।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রাকচালক ও সহকারীর
হাইওয়ে পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে তিনটি মাইক্রোবাস কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। উপজেলার বাংলা বাজারস্থ ক্যাডেট কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এ সময় মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় মাইক্রোবাসে থাকা ৮-৯ জনের মধ্যে তিনজন আহত হন। দুর্ঘটনার পর কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা হতাহত ব্যক্তিদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে এক নারী মারা যান।
বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আফছার বলেন, ‘লাশ ও গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। আইনি প্রক্রিয়া শেষে নিহতেদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
৪৫৭ দিন আগে
সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ১২ শ্রমিক
চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের পাম্প রুমে কাটিং কাজ করার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ১২ জন শ্রমিক।
আরও পড়ুন: সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় অগ্নিদগ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর তেঁতুলতলা এলাকার সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরী মালিকানাধীন এস এন করপোরেশন নামের জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণে অগ্নিদগ্ধ ১২ শ্রমিক হলেন- আহাম্মদ উল্লাহ, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ বরকত, হাবিল আহমেদ, মোহাম্মদ নিয়ামুল হক, আনোয়ার হোসেন, আবুল কাশেম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ খাইরুল, মোহাম্মদ সাগর, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ সাইফুল।
আরও পড়ুন: তেজগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
জাহাজভাঙা কারখানার দায়িত্বরত কর্মকর্তা মো. শওকত আজাদ বলেন, দুপুরে জাহাজের শেষ প্রান্তে থাকা পাম্প রুমের কাটিং কাজ করার সময় পাম্পের ভেতরে থাকা ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। এতে ১২ শ্রমিক দগ্ধ হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, বিস্ফোরণের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি কামাল উদ্দিন।
আরও পড়ুন: অবশেষে মারা গেলেন নবীনগরে পেট্রোলে অগ্নিদগ্ধ লতিফা
৬০৬ দিন আগে
কোটা সংস্কার দাবিতে সীতাকুণ্ডে সড়ক-রেলপথ অবরোধ, ৬০ কিলোমিটার যানজট
চট্টগ্রামের সীতাকুণ্ডে কোটা সংস্কারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার(১৬ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ৪ ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করেন আইআইইউসির শত শত শিক্ষার্থী।
আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারী-ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ
এসময় মহাসড়কের উভয়দিকে ৬০ কিলোমিটার যানজট লেগে দুর্ভোগে পড়েন হাজার হাজার মানুষ। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আন্দোলনকারীদের সঙ্গে স্থানীয় প্রশাসনের বৈঠকের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
৬৫৯ দিন আগে
সীতাকুণ্ডে ৩০ মণ ওজনের ‘কালা চাঁন’
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিক্রির জন্য পুরোপুরি প্রস্তুত ৩০ মণ ওজনের ব্রাহমা জাতের ‘কালা চাঁন’। কপালে চাঁদের মতো একটি দাগ থাকায় এর মালিক লাভলু ষাঁড়টির নাম দিয়েছেন ‘কালা চাঁন’।
উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের টোব্যাকো গেট এলাকায় বিশাল আকৃতির ষাঁড়টি চার বছর ধরে লালন-পালন করেছেন লাভলু। এই ষাঁড়টির দাম ধরা হয়েছে ১২ লাখ টাকা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ১ জন নিহত, ৬টি গরুর মৃত্যু
সীতাকুণ্ড উপজেলায় আলোচনার তুঙ্গে রয়েছে ‘কালা চাঁন’। আর এই বিশাল আকৃতির গরু দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা।
‘কালা চাঁনে’র দৈর্ঘ্য প্রায় ১০ ফুট ও উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি বলে জানান ষাঁড়টির মালিক লাভলু।
এ ব্যাপারে গরুর মালিক লাভলু বলেন, পরম মমতায় চার বছর ধরে ষাঁড়টি যত্ন সহকারে লালন-পালন করে আসছি। আমি ষাঁড়টিকে ‘কালা চাঁন’ বলে যা ইঙ্গিত করি তাতে সাড়া দেয়।
আরও পড়ুন: অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানা
তিনি আরও বলেন, প্রতিদিন প্রায় ২০ কেজি কাঁচা ঘাস, ছোলা ভুট্টা, ডাবরি, সুজি, ভুষি, খড় ও সবরি কলা খেতে দেওয়া হয়। দিনে দুই থেকে তিনবার গোসল করানো হয় এবং নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শেই চলে ‘কালা চাঁনের’ পরিচর্যা।
৬৯৩ দিন আগে
সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে নিহত ২
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে মো. মান্নান ও বিল্পব দাশ নামে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার উপজেলা সদরে সীতাকুণ্ড রেল স্টেশন ও শুক্রবার ভাটিয়ারী এলাকার রেললাইনে ঘটনা দুইটি ঘটে।
আরও পড়ুন: নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
জানা যায়, সীতাকুণ্ড সদর স্টেশন থেকে শতাধিক গজ দূরে রেললাইনের পাশ থেকে মান্নান নামে এক যুবকের লাশ উদ্ধার করে জিআরপি পুলিশ।
নিহত যুবক ভোলা জেলার লালমোহন থানার মো. সিদ্দিকের ছেলে।
সীতাকুণ্ড জিআরপি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমজাদ আলী চৌধুরী বলেন, যুবকটি কোনো একসময় রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে রেললাইনের পাশ থেকে যুবকটির লাশ উদ্ধার করা হয়।
অপরদিকে শুক্রবার ভোরে উপজেলার ভাটিয়ারী রেলস্টেশনের সন্নিকটে ট্রেনে কাটা পড়ে বিপ্লব দাশ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি জাহানাবাদ এলাকার সোনারগাঁও পেট্রোল পাম্পের পশ্চিমে জেলে পাড়ার কানু দাশের ছেলে। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
যশোরে ট্রেনে কাটা পড়ে নিহত ১
৭৪৭ দিন আগে